Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

Mamata Banerjee: পাঁচ দিনের মাথায় ধর্না তুলে নিলেন মমতা, দেখা করতে গেলেন আনন্দ বোসের সঙ্গে

এসআইআর ইস্যুতে যে ধর্না অবস্থান করছিলেন, মঙ্গলবার সন্ধেবেলা তা তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Dharna)। 

Mamata Banerjee: পাঁচ দিনের মাথায় ধর্না তুলে নিলেন মমতা, দেখা করতে গেলেন আনন্দ বোসের সঙ্গে

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 March 2026 20:03

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর-এ বিচার পাওয়ার লড়াইয়ে ধর্মতলায় টানা পাঁচ দিনের অবস্থান আজ শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Dharna)। তবে ধর্না তোলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও উপস্থিত নেতা-কর্মীদের মতামত নিয়ে নেত্রী স্পষ্ট করে দিলেন— বিচারের দরজা এখন খোলা। সিঙ্গুর-নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দিলেন, ইতিহাসের চাকা ঘোরে এবং তার পুনরাবৃত্তি অনিবার্য।

ধতুলে দিয়ে মমতা জানান, এবার তিনি ধর্মতলা থেকে সোজা 'সৌজন্য' সাক্ষাৎ করতে যাচ্ছেন সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) সঙ্গে। এখানে বলে রাখা দরকার, আনন্দ বোস এই মুহূর্তে যেখানে রয়েছেন সেটি আলিপুরের 'সৌজন্য'।

সিঙ্গুর ও ‘সেই’ আধিকারিক

এদিন বক্তৃতার শুরুতেই মুখ্যমন্ত্রী ফিরে যান সিঙ্গুর আন্দোলনের দিনগুলিতে। তিনি বলেন, “আমি দরকার হলে ৫০ দিনও থাকতে পারি। এখানে সিঙ্গুরের জন্য ২৬ দিন অনশন করেছিলাম। দেখুন, ইতিহাস কেমন মিলিয়ে দিয়েছে। সিঙ্গুরে যে লোকটা জোর করে চাষিদের জমি কেড়ে নিয়েছিলেন, আজ সেই লোকটাকেই নির্বাচন কমিশন এখানে বড় পদে বসিয়ে পাঠিয়েছে।” নাম না করে কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিককে এভাবেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। তাঁর দাবি, এই লড়াই কেবল ভোটের নয়, অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের।

‘কান ঝালাপালা হয়েছে’

টানা পাঁচ দিন ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় মাইক-বক্স বাজিয়ে আন্দোলনের জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন নেত্রী। ধর্নাস্থলের আশপাশের দোকানদার ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “এই ক’দিন আপনাদের ব্যস্ত করেছি, কান ঝালাপালা হয়েছে। আমারও সারা রাত শব্দে কান ঝালাপালা হয়েছে। কিন্তু ওটা বড় কথা নয়, লড়াইটাই আসল।” এরপর অভিষেকের প্রস্তাব মেনে উপস্থিত সকলের সম্মতিতে আজকের মতো ধর্না তুলে নেওয়ার ঘোষণা করেন তিনি।

মা কালীর আশীর্বাদ ও মানবিকতা

রাজনৈতিক ভাষণের মাঝেই এদিন আধ্যাত্মিক ছোঁয়া দেন মমতা। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার রেশ টেনে তিনি বলেন, “দেখলাম মা কালীও আমাদের সঙ্গ দিলেন। মায়ের আশীর্বাদ থেকে কেউ কেউ বঞ্চিত হলেন। মা-ও মানবিকতা ও মনুষ্যত্বকে ভালবাসেন। সকলকে নিয়ে একসঙ্গে বাস করাই আসল ধর্ম।”

তৃণমূল নেত্রীর দাবি, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের জয়যাত্রা যেমন এই ধর্মতলা থেকেই শুরু হয়েছিল, ২০২৬-এর বিধানসভা ভোটের লড়াইও এই ধর্নামঞ্চ থেকেই নতুন দিশা পেল।


```