Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ধর্নার পঞ্চম দিনে ‘ভ্যানিশ কুমার’-এর ছবি আঁকলেন মমতা, ২১-এর ধর্নার স্মৃতি ফিরল ২৬-এ

মঙ্গলবার ক্যানভাসে তুলির টানে এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। সেখানে বড় বড় হরফে লিখলেন— ‘ভ্যানিশ কুমার’ (Vanish Kumar Painting)।

ধর্নার পঞ্চম দিনে ‘ভ্যানিশ কুমার’-এর ছবি আঁকলেন মমতা, ২১-এর ধর্নার স্মৃতি ফিরল ২৬-এ

ভ্যানিশ কুমারের ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 March 2026 14:37

দ্য ওয়াল ব্যুরো: ঠিক পাঁচ বছর আগের সেই স্মৃতি। ২০২১-এর বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) সময় কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে হুইলচেয়ারে বসে তুলি ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৬-এর বিধানসভা ভোটের আগেও সেই একই চেনা ছবি ফিরল ধর্মতলার ধর্নামঞ্চে (Mamata Dharna)। মঙ্গলবার ক্যানভাসে তুলির টানে এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। সেখানে বড় বড় হরফে লিখলেন— ‘ভ্যানিশ কুমার’ (Vanish Kumar Painting)।

এদিন মঞ্চে ক্যানভাস নিয়ে ছবি আঁকেন মমতা। ছবির বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, “এই ছবিটা প্রতীকী। এসআইআরে যাঁদের ‘মৃত্যু’ হয়েছে, অর্থাৎ যাঁদের নাম ভ্যানিশ করে দেওয়া হয়েছে, সেই সব ‘ডেডবডি’র উদ্দেশ্যে দুটো মালা রাখা আছে। এটা তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য।”

গত বছর ডিসেম্বরে বাঁকুড়ার সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে ডাকতে শুরু করেছিলেন তিনি। সোমবার সেই নামকেই শিল্পের মাধ্যমে প্রতিবাদের হাতিয়ার করলেন নেত্রী।

বস্তুত, ধর্নার চারদিনের দিন, অর্থাৎ গতকাল জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে মমতা বলেন, “বেচারা ভ্যানিশ কুমার! ওঁর জন্য আমার খারাপ লাগে। আমি চেয়ারকে অপমান করছি না। কিন্তু কালো লোকেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে যেমন হোয়াইট করে দেওয়া হয়, তেমনই এখানে স্ট্রং ভ্যানিশিং পাউডার ব্যবহার করা হচ্ছে।” এখানেই শেষ নয়, অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। সিইসি-র উদ্দেশে তাঁর কড়া হুঁশিয়ারি, “সাহস থাকা ভাল, কিন্তু দুঃসাহস থাকা ভাল নয়।”

মজার ব্যাপার হল, সোমবার কলকাতায় নির্বাচনী প্রস্তুতির বৈঠকেও নিজের এই ‘ভ্যানিশ কুমার’ নাম নিয়ে রসিকতা করেছিলেন খোদ জ্ঞানেশ কুমার। অফিসারদের সামনে তিনি মুচকি হেসে বলেছিলেন যে, সংবাদমাধ্যমে তাঁকে এই নামেই ডাকা হচ্ছে। যা শুনে হাসি চেপে রাখতে পারেননি বৈঠকে উপস্থিত সিইও মনোজ আগরওয়াল-সহ বাকি আধিকারিকরা।


```