Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের আগে মমতার দফতর বেড়ে গেল! অরূপের ক্রীড়া, মলয়ের আইন, সবটাই এখন মুখ্যমন্ত্রীর

গত ২ তারিখই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে মলয়কে আর রাখা যাবে না। সে কথা চাপা থাকেনি।

ভোটের আগে মমতার দফতর বেড়ে গেল! অরূপের ক্রীড়া, মলয়ের আইন, সবটাই এখন মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মলয় ঘটক

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 March 2026 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধান নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আর বেশি দিন বাকি নেই। ভোট ঘোষণা (Election Declare) হবে হবে করছে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দফতর বেড়ে গেল। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) আইন দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

মানুষের স্মৃতি খুবই দুর্বল। তাই মনে করিয়ে দেওয়া ভাল, ক'দিন আগেই অরূপ বিশ্বাসের (Arup Biswas) ক্রীড়া দফতর নিজের হাতে নিয়েছিলেন মমতা। মেসির কলকাতা (Messi in Kolkata) সফরে যুবভারতী স্টেডিয়ামে (Yuva Bharati Stadium) যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বকলমে সে দায় ঘাড়ে নিয়ে ক্রীড়ামন্ত্রীর (Sports Ministry) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরূপ। এবার নবতম সংযোজন হলেন মলয় ঘটক। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মন্ত্রী তাঁর আইন দফতরও নিজের কাছে রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, বার কাউন্সিলের ভোটাভুটি শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী মলয় ঘটকের উপর রেগে যান। কারণ, তাঁর কাছে অভিযোগ ছিল যে বিক্ষুব্ধ গোষ্ঠীকে হাওয়া দিচ্ছেন মলয়। এই কারণে গত ২ তারিখই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে মলয়কে আর রাখা যাবে না। সে কথা চাপা থাকেনি। আজ, অর্থাৎ মঙ্গলবার শেষমেশ বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে আইন দফতর। মলয়বাবু আপাতত শুধুমাত্র শ্রম দফতরের (Department of Labour) পূর্ণমন্ত্রী হিসেবেই কাজ চালিয়ে যাবেন।

পাশাপাশি বাবুল সুপ্রিয়র দফতরও (Babul Supriya) নিজের হাতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী হিসেবে বাবুল সুপ্রিয়র পারফরম্যান্স নজরকাড়া হলেও, প্রযুক্তিগত কারণে তাঁকে এই দায়িত্ব ছাড়তে হয়েছে। কারণ, সম্প্রতি বাবুল সুপ্রিয় তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একই সঙ্গে সাংসদ পদ এবং রাজ্য সরকারের মন্ত্রিত্ব বা লাভজনক পদে থাকতে পারেন না।

এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে যে দফতরগুলি সামলাবেন, তার মধ্যে রয়েছে: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, পরিকল্পনা ও পরিসংখ্যান, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, আইন ও বিচার বিভাগ।


```