Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সুদীপকে সরিয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক, বৈঠকে ঘোষণা মমতার

তৃণমূলের অভ্যন্তরে আরও দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 

সুদীপকে সরিয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক, বৈঠকে ঘোষণা মমতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 August 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের অভ্যন্তরে আরও দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এবার থেকে তিনি লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্বও সামলাবেন (Trinamool leader in Lok Sabha)। 

সোমবার দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠকে একথা ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন এই পদে ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, সুদীপ অসুস্থ, সে কারণেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হল অভিষেককে।

সূত্রের খবর, অভিষেককে লোকসভায় দলের দলনেতা হিসেবে নেত্রী ঘোষণা করার পরই লোকসভায় এতদিন দলের চিফ হুইপের দায়িত্ব সামলানো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর পদ থেকে ইস্তফা দেন। সূত্রের খবর, কল্যাণের পদে এখনই কাউকে না বসালেও আপাতত সমন্বয়ের দায়িত্ব কাকলী ঘোষ দস্তিদারকে দেওয়া হল।

সংসদের বাদল অধিবেশন জুড়ে উত্তাল পরিস্থিতি। ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে বিহারের ভোটার তালিকা বিতর্ক— একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। আর এই পরিস্থিতিকে আরও চড়া সুরে ব্যবহার করতে এদিন দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের খবর, এদিনের বৈঠকে নেত্রী বলেন, সুদীপ অনেকদিন ধরেই অসুস্থ। তাঁর পক্ষে এখন আর সক্রিয়ভাবে দায়িত্ব সামলানো সম্ভব নয়। তাই এখন থেকে লোকসভায় তৃণমূলের দলনেতা থাকবে অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সংগঠন সামলাচ্ছেন। এবার সংসদীয় রাজনীতিতেও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হল। লোকসভায় দলের কণ্ঠস্বর আরও স্পষ্ট, ধারালো এবং প্রভাবশালী করতে অভিষেকের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সংশ্লিষ্ট মহলের মতে, এই বদলের মধ্যে দিয়ে তৃণমূল মূলত বার্তা দিল, তারা তরুণ নেতৃত্বের হাতেই ভবিষ্যতের রাজনীতির রাশ তুলে দিতে প্রস্তুত, তবে পুরনো এবং অভিজ্ঞ নেতৃত্বকে পিছনে ঠেলে নয়, বরং সঙ্গে রেখেই।


```