Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কমিশনের মতোই নবান্নও 'অবজার্ভার' নিয়োগ করল, জেলায় জেলায় ঘুরবেন মমতার ২৩ জন অফিসার

নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের তদারকিতেই এই শীর্ষ প্রশাসনিক কর্তাদের নতুন করে দায়িত্ব বণ্টন করা হচ্ছে।

কমিশনের মতোই নবান্নও 'অবজার্ভার' নিয়োগ করল, জেলায় জেলায় ঘুরবেন মমতার ২৩ জন অফিসার

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 January 2026 19:19

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR News)-এর শুনানি পর্বে কাজের জন্য পশ্চিমবঙ্গে স্পেশ্যাল, রোল এবং মাইক্রো কোনও অবজার্ভারই (Observer) বাদ রাখেনি জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এবার নবান্নও ২৩ জন প্রশাসনিক কর্তাদের জেলায় জেলায় ঘোরার দায়িত্ব দিল।

এর আগে এসআইআর শুরুতেই বাংলায় প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্তকে স্পেশ্যাল রোল অবজার্ভার করে সঙ্গে ১২ জন রোল অবজার্ভার নিয়োগ করেছিল কমিশন। পরে আবার দিল্লি থেকে আরও পাঁচ অফিসারকে নিয়োগ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে অবজার্ভারদের সংখ্যা বাড়াতে থাকে কমিশন। তাতেই হয়নি, পরে আরও ১৬ জন অবজার্ভার নিয়োগ করে নির্বাচন সদন। এই মুহূর্তে রাজ্যে সব মিলিয়ে এসআইআর-এর কাজ তদারকিতে রয়েছেন মোট ৩৪ জন অবজার্ভার। তাছাড়া ৭ হাজার মাইক্রো অবজার্ভার তো আছেই। 

এসআইআর আবহেই এবার নবান্নের (Nabanna) তরফেও ২৩ জন 'অবজার্ভার' নিয়োগ হল। তবে এঁদের সঙ্গে এসআইআর-এর দূরদুরান্তের সম্পর্ক নেই। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের তদারকিতেই এই শীর্ষ প্রশাসনিক কর্তাদের নতুন করে দায়িত্ব বণ্টন করা হচ্ছে।

এখানে মনে করিয়ে দেওয়া দরকার, সুব্রত গুপ্তদের যখন বাংলায় পাঠানো হয়, ঠিক সেই সময়ই রাজ্যও জেলাভিত্তিক অফিসার নিয়োগ করেছিল। এবারও সেই একই পথে হাঁটল নবান্ন।

উন্নয়ন প্রকল্পে নজরদারিতে শীর্ষ আধিকারিকরা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’-সহ রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ তদারকির জন্য সময়ে সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় শীর্ষ আধিকারিকদের পাঠানো হয়। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসেবে নতুন করে জেলা ও এলাকা ভাগ করে দেওয়া হল।

কোন জেলায় কে দায়িত্বে

নির্দেশিকা অনুযায়ী—

  • কলকাতা দক্ষিণে- রাজেশ কুমার সিনহা (IAS)
  • দক্ষিণ ২৪ পরগনা- ওঙ্কার সিং মীনা (IAS)
  • পশ্চিম বর্ধমান- বন্দনা যাদব (IAS)
  • মুর্শিদাবাদ- পারভেজ আহমদ সিদ্দিকি (IAS)
  • মালদহ- ছোটেন ডি লামা (IAS)
  • কলকাতা উত্তর- সন্তনু বসু (IAS)
  • নদিয়া- পি বি সেলিম (IAS)
  • দার্জিলিং (শিলিগুড়ি বাদে) ও কালিম্পং- সৌমিত্র মোহন (IAS)
  • বাঁকুড়া- পি মোহানগান্ধী (IAS)
  • পুরুলিয়া- সঞ্জয় বনসল (IAS)
  • পূর্ব বর্ধমান- শুভাঞ্জন দাস (IAS)
  • হুগলি- অন্তরা আচার্য (IAS)
  • হাওড়া- শরদকুমার দ্বিবেদী (IAS)
  • উত্তর ২৪ পরগনা- পি উলগনাথন (IAS)
  • ঝাড়গ্রাম- কৌশিক ভট্টাচার্য (IAS)
  • পশ্চিম মেদিনীপুর- পবন কাদিয়ান (IAS)
  • দার্জিলিং- শিলিগুড়ি মহকুমায় রাজর্ষি মিত্র (IAS)
  • দক্ষিণ দিনাজপুর- চৈতালি চক্রবর্তী (IAS)
  • পূর্ব মেদিনীপুর- রজত নন্দা (IAS)
  • কোচবিহার- বিধানচন্দ্র রায় (WBCS)
  • বীরভূম- পূর্ণেন্দুকুমার মাঝি (WBCS)
  • জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার- সুনীল আগরওয়াল (WBCS)
  • উত্তর দিনাজপুর- তানভির আফজল (WBCS)

মাঠে নেমে কাজের অগ্রগতি খতিয়ে দেখার নির্দেশ

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকেরা তাঁদের নির্ধারিত এলাকায় মাঠে গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির গতি ও মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।   


```