Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মালদহ জেলাকে 'ম্যাঙ্গো হাব' ঘোষণার দাবি, হিমসাগর, ফজলি, লক্ষণভোগ জিআই স্বীকৃতি পেয়েছে আগেই

তিনি আরও বলেন, এবছর জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। কিন্তু আম সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্য থাকা সত্ত্বেও মালদহ জেলাকে আমের বাজারের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হয়নি।

মালদহ জেলাকে 'ম্যাঙ্গো হাব' ঘোষণার দাবি, হিমসাগর, ফজলি, লক্ষণভোগ জিআই স্বীকৃতি পেয়েছে আগেই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 June 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: জেলার তিন ঐতিহ্যবাহী আম-হিমসাগর (Himsagar), ফজলি (Fazli) এবং লক্ষণভোগ (Lakshmanbhog) ইতিমধ্যেই জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে। এবার মালদহ (Malda) জেলাকে আমের আন্তর্জাতিক বাজার তথা  'ম্যাঙ্গো হাব' (Mango Hub) হিসেবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে চিঠি পাঠাল মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান, "মালদহর বিভিন্ন প্রজাতির আম জগৎ বিখ্যাত। ইতিমধ্যেই তিনটি আম জিআই স্বীকৃতি পেয়েছে। অথচ আজও এই জেলায় কোনও আধুনিক আমের বাজার (Mango Market) বা 'ম্যাঙ্গো হাব' গড়ে ওঠেনি।" 

তিনি আরও বলেন, এবছর জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। কিন্তু আম সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্য থাকা সত্ত্বেও মালদহ জেলাকে আমের বাজারের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হয়নি।

মুঘল আমল থেকে আম চাষের ঐতিহ্যকে ধরে রাখা এই জেলার আম উৎপাদনকারীদের জন্য একটি আন্তর্জাতিক মানের 'ম্যাঙ্গো হাব' গড়ে তোলার দাবি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রককে চিঠি পাঠিয়েছে এই ব্যবসায়ী সংগঠন।

উল্লেখ্য, মালদহ জেলায় উৎপন্ন হিমসাগর, ফজলি এবং লক্ষণভোগ জাতের আম শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্তে নয়, আন্তর্জাতিক বাজারেও অত্যন্ত জনপ্রিয়। এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'ম্যাঙ্গো হাব' গড়ার প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


```