Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

স্বামীর জোরাজুরিতেই অন্য পুরুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন স্ত্রী! উত্তরপ্রদেশে আজব কাণ্ড

১৫ বছর আগে বিয়ে হয়েছিল করিশ্মা ও হরিশ্চন্দ্রর। দাম্পত্যে ইতি ঘটিয়ে স্ত্রীর 'প্রেমিক' শিবরাজ চৌহানের সঙ্গে তাঁর বিয়ে দিলেন হরিশ্চন্দ্র। বৃহস্পতিবার সন্ধেয় স্থানীয় এক মন্দিরে পুরোহিত এবং বহু গ্রামবাসীর সামনেই স্ত্রীর কপাল থেকে সিঁদুর মুছে দেন ওই ব্যক্তি।

স্বামীর জোরাজুরিতেই অন্য পুরুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন স্ত্রী! উত্তরপ্রদেশে আজব কাণ্ড

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 June 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: 'বিষ খাইয়ে স্বামী-সন্তানকে মারতে চেয়েছিলেন স্ত্রী', এই অভিযোগ এনেই অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিলেন উত্তরপ্রদেশের যুবক (UP Man arranged wife's marriage)। তবে পাল্টা স্ত্রীর দাবি, এই বিয়েতে তাঁর মত ছিল না। এই ঘটনায় হতবাক স্থানীয়রাও।

১৫ বছর আগে বিয়ে হয়েছিল করিশ্মা ও হরিশ্চন্দ্রর। দাম্পত্যে ইতি ঘটিয়ে স্ত্রীর 'প্রেমিক' শিবরাজ চৌহানের সঙ্গে তাঁর বিয়ে দিলেন হরিশ্চন্দ্র। বৃহস্পতিবার সন্ধেয় স্থানীয় এক মন্দিরে পুরোহিত এবং বহু গ্রামবাসীর সামনেই স্ত্রীর কপাল থেকে সিঁদুর মুছে দেন ওই ব্যক্তি। এরপর করিশ্মা ও শিবরাজ মালাবদল করে গাঁটছড়া বাঁধেন।

কিন্তু করিশ্মার দাবি, 'এই বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। শিবরাজের সঙ্গে আমার কখনও সম্পর্ক ছিল না। হরিশচন্দ্রর সঙ্গে ঝামেলা চলছিল ঠিকই, কিন্তু এভাবে বিয়ে দিয়ে দেওয়া, এটা আমার সঙ্গে অন্যায় হয়েছে।'

অন্যদিকে, স্বামীর অভিযোগ, পরকীয়ার (Extra Marital Affair) কারণে করিশ্মা তাঁকে এবং তাঁদের সন্তানদের বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। তাই নিজেদের প্রাণ বাঁচাতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

হরিশ্চন্দ্রর দাবি অনুযায়ী, ঘটনার সূত্রপাত মঙ্গলবার, যখন তিনি তাঁর স্ত্রীকে শিবরাজের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর গ্রামে একটি সভাও ডাকা হয়। সেখানেও কোনও মীমাংসা না হওয়ায় হরিশচন্দ্র নিজেই মন্দিরে বিয়ের আয়োজন করে ফেলেন।

বিয়ের পরে করিশ্মা তাঁদের মেয়েকে সঙ্গে নিয়ে চলে যান শিবরাজের সঙ্গে। ছেলে থেকে যায় বাবার কাছে। হরিশচন্দ্র জানিয়েছেন, 'আমি করিশ্মার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাই না। আমি ওর থেকে মুক্তি চাই।'

স্থানীয় থানার ইনচার্জ প্রবোধ কুমার জানান, এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


```