Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, বদলি ২৩ আইপিএস ও ৩ ডব্লিউবিপিএস অফিসার

শুধু রেঞ্জ স্তরেই নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও কমিশনারেটে অতিরিক্ত এসপি এবং ডেপুটি কমিশনার স্তরের একাধিক আধিকারিকেরও বদলি করা হয়েছে। ফলে জেলা পুলিশ প্রশাসনের অন্দরেও উল্লেখযোগ্য রদবদল হচ্ছে বলে মনে করা হচ্ছে।

ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, বদলি ২৩ আইপিএস ও ৩ ডব্লিউবিপিএস অফিসার

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 January 2026 22:18

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর (New Year) শুরু হয়েছে। আর বাংলায় ইতিমধ্যে ভোটের দামামা (West Bengal Polls 2026) বেজে গেছে। তাই আইন-শৃঙ্খলায় জোর দিতে কিছু রদবদল হবে - তা স্বাভাবিক। সেই রকমই সিদ্ধান্ত ফের নেওয়া হল। সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে।

রাজ্য পুলিশের (West Bengal Police) শীর্ষস্তরে বড়সড় রদবদল। প্রশাসনিক নির্দেশে ২৩ জন আইপিএস (IPS) এবং ৩ জন ডব্লিউবিপিএস (WBPS) আধিকারিককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এই রদবদলের ফলে রাজ্যের একাধিক জেলা, রেঞ্জ ও কমিশনারেটে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে চলেছে।

জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেলেন অরিজিৎ সিনহা। অন্যদিকে, বর্তমানে কালিম্পংয়ের পুলিশ সুপার পদে থাকা শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গ ইন্টেলিজেন্স ব্রাঞ্চে ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে। আইজিপি সিআইডি করা হয়েছে অনুপ জয়েশওয়ালকে।

শুধু রেঞ্জ স্তরেই নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও কমিশনারেটে অতিরিক্ত এসপি এবং ডেপুটি কমিশনার স্তরের একাধিক আধিকারিকেরও বদলি করা হয়েছে। ফলে জেলা পুলিশ প্রশাসনের অন্দরেও উল্লেখযোগ্য রদবদল হচ্ছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল করা এবং 'গ্রাউন্ড লেভেল' সমন্বয় জোরদার করতেই এই রদবদলের সিদ্ধান্ত। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গোয়েন্দা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করাই এই বদলির মূল লক্ষ্য বলে জানা গেছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা খুব শীঘ্রই তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই রদবদলের প্রভাব রাজ্যের পুলিশ প্রশাসনে কতটা পড়ে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসেই ১০ জেলার এসপি সহ ২১ জন আইপিএসকে বদল করা হয়। সেই সময়ই রাজ্য পুলিশের (West Bengal Police) বদলি সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এসেছিল যেখানে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করা হয়েছিল। 


```