Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় আগুন! নিয়ন্ত্রণে হিমশিল খেল দমকল, প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

ঘটনার সময় কারখানায় বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ আগুন দেখে আতঙ্কে সবাই দ্রুত বাইরে বেরিয়ে আসেন। 

মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় আগুন! নিয়ন্ত্রণে হিমশিল খেল দমকল, প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

মধ্যমগ্রামে আগুন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 January 2026 16:23

দ্য ওয়াল ব্যুরো: মধ্যমগ্রামে ফের বড়সড় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে বাদুরের দিগবেরিয়া দু’নম্বর গেট এলাকায় একটি রাসায়ানিক কারখানায় হঠাৎ ভয়াবহ আগুন লাগে (Madhyamgram Fire Incident)। মুহূর্তের মধ্যে পুরো কারখানা দাউদাউ করে জ্বলতে শুরু করে, আর তাতে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

ঘটনার খবর পাওয়া মাত্রই দমকলের প্রথম ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের গতিবেগ এবং তীব্রতা দেখে পরে দ্রুত আরও চারটি ইঞ্জিন পাঠানো হয়। মোট পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে (Chemical factory fire incident)। দমকল সূত্রের খবর, আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে কর্মীদের আগুনের সামনে দাঁড়াতেই সমস্যা হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে আরও ইঞ্জিন পাঠানোর প্রস্তুতিও চলছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারখানায় প্রচুর দাহ্য রাসায়নিক মজুত ছিল। তাই সামান্য স্ফুলিঙ্গ থেকেও আগুন বড় আকার নিতে খুব বেশি সময় লাগেনি। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। দমকল কর্মীদের সন্দেহ, শর্টসার্কিট থেকেই আগুন ছড়াতে পারে (Madhyamgram Fire incident)। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ঘটনার উৎস এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

ঘটনার সময় কারখানায় বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ আগুন দেখে আতঙ্কে সবাই দ্রুত বাইরে বেরিয়ে আসেন। ফলে হতাহতের কোনও খবর নেই। শ্রমিকদের নিরাপদে সরিয়ে আনতে স্থানীয়রাও সাহায্য করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর দুই আগেও একই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। তাই বারবার আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। এলাকার মানুষজন স্বাভাবিকভাবেই আতঙ্কিত।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও। রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে যাতে কেউ বিপদের মুখে না পড়ে। দমকল, পুলিশ ও প্রশাসন একযোগে কাজ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেই কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার কারণ নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হবে বলে জানা গেছে।


```