বইমেলার বড় ভিড় এবং উৎসবের ছুটির দিন, দু’দিক মাথায় রেখেই এই নতুন সময়সূচি আনা হয়েছে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কলকাতা মেট্রো (ফাইল ছবি)
শেষ আপডেট: 22 January 2026 14:52
দ্য ওয়াল ব্যুরো: বইমেলা ঘিরে বাড়ছে ভিড়, আর সেই কারণেই যাত্রীদের সুবিধার জন্য রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro Service)। বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনের দিনেই এই ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর দিনে ব্লু ও ইয়োলো, দুই লাইনে কম সংখ্যায় মেট্রো চলবে ( (Kolkata Metro Service blue line service)।
বইমেলায় যাত্রী চাপ সামলাতে বাড়ছে মেট্রো
মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি রবিবার ব্লু লাইনে ১৩০টি নয়, মোট ১৬০টি মেট্রো চালানো হবে। দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া, সব স্টেশন থেকেই এদিন পরিষেবা শুরু হবে সকাল ৯টায়।
রাতের শেষ মেট্রোর সময়েও আনা হয়েছে সামান্য বদল
নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোয় কম থাকবে মেট্রো
শুক্রবার, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় ভিড় কম থাকার সম্ভাবনা থাকায় ব্লু লাইনে ট্রেন সংখ্যা হ্রাস করছে কর্তৃপক্ষ।
প্রথম মেট্রোর সময়েও আনা হয়েছে বদল:
ইয়োলো লাইনে ব্যাপক কাটছাঁট
অন্যদিকে অরেঞ্জ ও পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
বইমেলার বড় ভিড় এবং উৎসবের ছুটির দিন, দু’দিক মাথায় রেখেই এই নতুন সময়সূচি আনা হয়েছে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।