Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মায়ের সঙ্গে ছাদে ওঠার পর 'নিখোঁজ'! এন্টালির নির্মীয়মান বহুতল থেকে নাবালকের রক্তাক্ত দেহ উদ্ধার

প্রথমে ভেবেছিলেন, হয়তো আগেই নীচে নেমে গেছে ছেলে। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না মেলায় উৎকণ্ঠা বাড়ে। দ্রুত গোটা বিষয়টি জানান প্রীতমের বাবা রাজকুমার রাজবংশীকে। এরপর রাজকুমার এন্টালি থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করেন।

মায়ের সঙ্গে ছাদে ওঠার পর 'নিখোঁজ'! এন্টালির নির্মীয়মান বহুতল থেকে নাবালকের রক্তাক্ত দেহ উদ্ধার

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 January 2026 10:39

দ্য ওয়াল ব্যুরো: কনভেন্ট লেনের একটি নির্মীয়মাণ বহুতলে (Entally Underconstruction Building) ঘটে গেল দুর্ঘটনা (Entally Accident)। ছাদে শুকনো কাপড় তুলতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালকের দেহ উদ্ধার হল ওই বিল্ডিংয়ের লিফট ডাক্ট থেকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ এন্টালি থানা এলাকার একটি চারতলা নির্মীয়মাণ বাড়ির ছাদে শুকনো কাপড় তুলতে যান কাজল কুমারী। সঙ্গে ছিল তাঁর নাবালক ছেলে (Minor Boy Death) প্রীতম। কাজ সেরে নীচে নামার সময় ছেলেকেও নেমে আসতে বলেন তিনি। কিন্তু নিজে নীচে পৌঁছনোর পর প্রীতমকে আর কোথাও দেখতে পাননি কাজল।

প্রথমে ভেবেছিলেন, হয়তো আগেই নীচে নেমে গেছে ছেলে। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না মেলায় উৎকণ্ঠা বাড়ে। দ্রুত গোটা বিষয়টি জানান প্রীতমের বাবা রাজকুমার রাজবংশীকে। এরপর রাজকুমার এন্টালি থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মীয়মাণ ওই ভবন এবং আশপাশের এলাকা তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে বিল্ডিংয়ের ভিতরে লিফট বসানোর জন্য যে ফাঁকা (Lift Duct Accident) জায়গা রাখা হয়েছিল, সেই লিফট ডাক্টের ভিতর থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় প্রীতমকে উদ্ধার করা হয়।

তড়িঘড়ি শিশুটিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার ফলেই প্রীতমের মৃত্যু হয়েছে। তবে এটি নিছক দুর্ঘটনা, না কি অন্য কোনও কারণ রয়েছে - তা এখনও নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নির্মীয়মাণ ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, লিফট ডাক্ট ঘেরা ছিল কি না—এই সব দিকও খতিয়ে দেখা হচ্ছে।

এক মুহূর্তের অসতর্কতায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।


```