Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মধ্যমগ্রাম বিস্ফোরণ: প্রেমিকার স্বামীকে খুন করতেই বোমা নিয়ে হাজির হন উত্তরপ্রদেশের যুবক

এক্ষেত্রে প্রেমিকারও ভূমিকা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। মহিলাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর স্বামীকেও পুলিশি হেফাজতে নিয়ে প্রশ্ন করা হয়েছে।

মধ্যমগ্রাম বিস্ফোরণ: প্রেমিকার স্বামীকে খুন করতেই বোমা নিয়ে হাজির হন উত্তরপ্রদেশের যুবক

মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে ত্রিকোণ প্রেম!

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 August 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: রবিবার গভীর রাতে মধ্যমগ্রামের (Madhyamgram Blast) একটি হাইস্কুল চত্বর কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। প্রথম থেকেই আইইডি বিস্ফোরণের ঘটনায় নাশকতার আশঙ্কা ঘনীভূত হলেও, পুলিশি তদন্তে সামনে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। জানা যাচ্ছে, আসলে ত্রিকোণ প্রেমই এই ঘটনার মূল কারণ।

বিস্ফোরণে গুরুতর জখম হন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যুবক সচ্চিদানন্দ মিশ্র। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সোমবার ভোরেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর আগে পুলিশকে তিনি স্বীকার করেন, ব্যাগভর্তি আইইডি তিনিই তৈরি করেছিলেন এবং সেটি ব্যবহার করে হামলার পরিকল্পনা ছিল তাঁর।

তদন্তে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক বিবাহিত মহিলার প্রেমে (Love) পড়েছিলেন সচ্চিদানন্দ। সেই মহিলা থাকতেন মধ্যমগ্রামেই। পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রেমিকার উপর হওয়া মানসিক অত্যাচারের প্রতিশোধ নিতেই আইইডি নিয়ে বাংলায় এসে তাঁর স্বামীকে খুন করার ছক কষেছিলেন ওই যুবক।

এক্ষেত্রে প্রেমিকারও ভূমিকা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। মহিলাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর স্বামীকেও পুলিশি হেফাজতে নিয়ে প্রশ্ন করা হয়েছে।

আইটিআইতে (IIT) পড়াশোনা করা সচ্চিদানন্দ নিজেই বিস্ফোরকটি তৈরি করেছিলেন বলে অনুমান তদন্তকারীদের। ইলেকট্রনিক সার্কিট ও কলম আকৃতির ডিভাইস ব্যবহার করে বোমা বানিয়েছিলেন তিনি। তবে অসাবধানতাবশত ভুল বোতামে চাপ পড়তেই বোমা ফেটে যায় এবং মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর।

পুলিশের হাতে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে, এর আগেও একাধিকবার সচ্চিদানন্দ মধ্যমগ্রামে এসেছেন। চলতি বছরের এপ্রিল মাসেও তিনি কয়েকদিন ওই মহিলার বাড়ির আশপাশেই ছিলেন। পুলিশের অনুমান, মহিলার স্বামী যখন বাইরে কাজে যেতেন, তখনই সচ্চিদানন্দ সেখানে এসে থাকতেন। এবারে তিনদিন ধরে তিনি মধ্যমগ্রামে ছিলেন এবং রবিবার রাতে মহিলার স্বামীকে খুন করার পরিকল্পনা ছিল। কিন্তু শেষমেশ নিজের বানানো বোমার বিস্ফোরণেই প্রাণ হারাতে হয় তাঁকে।


```