Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যমগ্রাম স্কুল গেটের সামনে বিস্ফোরণ! জখম ব্যক্তি, উদ্ধার ব্যাগ ভর্তি বোমা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। সঙ্গে রয়েছেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসও।

মধ্যমগ্রাম স্কুল গেটের সামনে বিস্ফোরণ! জখম ব্যক্তি, উদ্ধার ব্যাগ ভর্তি বোমা

ঘটনাস্থলের ছবি (সংগৃহীত)

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 August 2025 08:12

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চাঞ্চল্যকর ঘটনা। রেলস্টেশনের একেবারে কাছেই, মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা। বোমা হাতে নাড়াচাড়া করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির কাছেই একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। ঠিক কী উদ্দেশ্যে এতগুলো বোমা নিয়ে ওই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। সঙ্গে রয়েছেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসও। তিনি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই কিছু বলা যাচ্ছে না।

খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল টিমকে। তারা এসে বাকি বোমাগুলো উদ্ধার ও নিস্ক্রিয় করার কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্কুল গেটের সামনে হঠাৎ বোমার বিস্ফোরণে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। আশপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েছেন।
 


```