Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলেজ প্রেমিকার স্বামীকে খুনের ছক! মিউজিক সিস্টেমে বোমা বেঁধে পাঠালেন যুবক, হাতেনাতে ধরল পুলিশ

খবর পেয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে উদ্ধার করে বোমা। পুলিশ সূত্রে খবর, আইইডি প্লাগ ইন করার সঙ্গেই বিস্ফোরণের মতো করে বানানো হয়েছিল।

কলেজ প্রেমিকার স্বামীকে খুনের ছক! মিউজিক সিস্টেমে বোমা বেঁধে পাঠালেন যুবক, হাতেনাতে ধরল পুলিশ

ছবিটি এআই দিয়ে তৈরি

গার্গী দাস

শেষ আপডেট: 17 August 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে অবিশ্বাস্য এক ঘটনার পর্দাফাঁস করল পুলিশ। প্রেমে ব্যর্থ এক যুবক প্রাক্তন প্রেমিকার স্বামীকে খুন করতে বোমা পাঠিয়েছিলেন উপহার হিসেবে। তবে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খৈরাগড়-ছুইখাদন-গণ্ডাই জেলার বাসিন্দা ২০ বছরের এক ইলেকট্রিশিয়ান বিনয় ভার্মা অনলাইনে শিখে নিয়েছিলেন বোমা বানানোর কৌশল। এক মিউজিক সিস্টেমের স্পিকারের ভিতর ঢুকিয়ে দেন দু’কেজি ওজনের আইইডি। পরিকল্পনা ছিল, প্রাক্তন প্রেমিকার স্বামী আফসার খানকে ‘উপহার’ হিসেবে পাঠানো হবে ওই স্পিকার। খানের হাতে সেটি পৌঁছলেও তিনি সন্দেহজনক মনে করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে উদ্ধার করে বোমা। পুলিশ সূত্রে খবর, আইইডি প্লাগ ইন করার সঙ্গেই বিস্ফোরণের মতো করে বানানো হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, কলেজ জীবন থেকেই বিনয় আফসারের স্ত্রীকে ভালবাসতেন। কিন্তু তাঁর বিয়ে হয়ে যায়। তার পর থেকেই ক্ষোভে-অভিমান জেগেছিল বিনয়ের মনে। সেই রাগ থেকে আফসারকে খুন করার পরিকল্পনা করেন। পুলিশের হাতে পাওয়া বিনয়ের গুগল সার্চ হিস্ট্রিতেও ধরা পড়েছে ভয়ঙ্কর তথ্য। যেখানে ‘কীভাবে বোমা ব্যবহার করে কাউকে মেরে ফেলা যায়, অথচ পুলিশ টের পাবে না’ তা লেখা ছিল।

পুলিশ শুধু খুনের ছক ভেস্তে দেয়নি, সঙ্গে আরও এক বিপুল চক্রের হদিস পেয়েছে। জানা গিয়েছে, বিস্ফোরক তৈরিতে যে জিলেটিন স্টিক ব্যবহার হয়েছিল, তা এসেছিল এক মাদকচক্রের হাত ধরে। ওই চক্রের সঙ্গেও বিনয়ের যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ। বিনয়-সহ মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ঠিক এক বছর আগেই ছত্তীসগড়ের কাবীরধাম জেলায় এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। বিয়ের কয়েক দিনের মধ্যেই এক নবদম্পতি উপহার হিসেবে পেয়েছিল হোম থিয়েটার সিস্টেম। সেটি খুলতেই বিস্ফোরণ হয়। মারা যান বর এবং তাঁর দাদা। তদন্তে জানা যায়, বোমাটি পাঠিয়েছিল স্ত্রীর প্রাক্তন প্রেমিক। বিস্ফোরণের প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে, ঘরের দেওয়াল ও ছাদও ভেঙে পড়েছিল।


```