Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভোটচুরিতে বিজেপি-কমিশন খোলাখুলি মিলে গিয়েছে, রাহুলের দ্বিতীয় ‘অ্যাটম বোমা’

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে কর্নাটক ও মহারাষ্ট্রে বিজেপির নির্দেশে কমিশনের ভোটচুরি ও তালিকায় কারচুপির ‘অ্যাটম বোমা’ ফাটানোর পরদিনই, শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ফের ক্ষেপণাস্ত্র বর্ষণ দেশের বিরোধী দলনেতা রাহুলের।

ভোটচুরিতে বিজেপি-কমিশন খোলাখুলি মিলে গিয়েছে, রাহুলের দ্বিতীয় ‘অ্যাটম বোমা’

রাহুল গান্ধীর দাবি, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে খোলাখুলি মিলে গিয়ে গরিব মানুষের ভোটদানের অধিকার ছিনিয়ে নিতে ভোট লুট করছে।

শেষ আপডেট: 8 August 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ ভোটার তালিকা সংশোধনীকে প্রাতিষ্ঠানিক চুরি বলে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক তিরে বিঁধলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে কর্নাটক ও মহারাষ্ট্রে বিজেপির নির্দেশে কমিশনের ভোটচুরি ও তালিকায় কারচুপির অ্যাটম বোমা ফাটানোর পরদিনই, শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ফের ক্ষেপণাস্ত্র বর্ষণ দেশের বিরোধী দলনেতা রাহুলের।

রাহুল গান্ধীর দাবি, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে খোলাখুলি মিলে গিয়ে গরিব মানুষের ভোটদানের অধিকার ছিনিয়ে নিতে ভোট লুট করছে। নিজের ইউটিউব চ্যানেলে এই অভিযোগের বস্তাভরা দৃষ্টান্ত তুলে ধরে রাহুলের দাবি, বিহারে এসআইআর করা হয়েছে, কারণ নির্বাচন কমিশন জানে আমরা তাদের চুরি ধরে ফেলেছি। বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশন জোট বেঁধে ভোটচুরিতে শামিল হয়েছে।

রাহুল ভিডিওর সঙ্গে লিখেছেন, ভোটচুরি শুধুমাত্র নির্বাচনী কেলেঙ্কারি তাই নয়, এই কাজ সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে বিরাট ধোঁকা দেওয়া কাজ। এরপর তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশের এই অপরাধীরা জেনে রাখুন, সময় বদলাবে, সাজা নিশ্চয়ই মিলবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক কাজের অভিযোগ তুলে বিরোধী দল কংগ্রেস নেতা এদিন ভিডিওতে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ও ছত্তীশগড়ের দৃষ্টান্ত তুলে ধরেন। একইসঙ্গে ফের মহারাষ্ট্র, হরিয়ানা ও কর্নাটকের প্রসঙ্গও টেনে আনেন।

শুক্রবার সকালে পোস্ট করা ভিডিওতে গান্ধী পরিবারের খাসতালুক রায়বরেলির সাংসদ রাহুল বলেন, আমি একটি রাজনৈতিক পরিবারে জন্মেছি। আমার বোন প্রিয়ঙ্কা আমারই মতো লোকসভা সদস্য। আমি বাড়িতে বসে ভোটে পোস্টার তৈরি করছি ১৯৮০ সাল থেকে। আমি নির্বাচন প্রক্রিয়াকে খুব কাছ থেকে চিনি। বুথ থেকে ভোটার তালিকার সঙ্গে গভীরভাবে পরিচিত। 

আমি এবং আমার দল হঠাৎ লক্ষ্য করলাম, জনগণের আশা-আকাঙ্ক্ষা একদিকে এবং ভোটের ফল অন্যদিকে কী করে যাচ্ছে! এ প্রসঙ্গে তিনি ২০২২ সালের উত্তরাখণ্ডের বিধানসভা ভোট এবং পরের বছর মধ্যপ্রদেশ ও ছত্তীশগড়ের ভোটের কথা তুলে ধরেন। রাহুল বলেন, আমি সাফ দেখেছিলাম সেখানে প্রবল সরকার বিরোধী (বিজেপি বিরোধী) হাওয়া রয়েছে। বিশেষ করে মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রার সময়েই তা টের পেয়েছিলাম। তারপরেও কী দেখলাম! ২৩৪টি আসনের মধ্যে আমরা মাত্র ৬৫টি আসন জিতলাম। অসম্ভব! বলেন রাহুল। কংগ্রেস নেতা বলেন, এবার তো আমরা শুধু ভুয়ো ভোটার সংযোজনের দিকটি নিয়ে তদন্ত করেছি। এরপর আমরা তালিকা থেকে ভোটার ছাঁটাইয়ের বিষয়েও খতিয়ে দেখব। 


```