Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Weather: নিম্নচাপের দাপট শুরু বঙ্গে, টানা বৃষ্টি আগামী কয়েকদিন, ভাসবে উত্তর থেকে দক্ষিণ

বিকানের, জয়পুর হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে সিদ্ধি, জামশেদপুর পেরিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত। এর ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

Weather: নিম্নচাপের দাপট শুরু বঙ্গে, টানা বৃষ্টি আগামী কয়েকদিন, ভাসবে উত্তর থেকে দক্ষিণ

ফাইল ছবি

শেষ আপডেট: 14 July 2025 10:04

দ্য ওয়াল ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে দক্ষিণ দিকে এগোবে। যার জেরে দক্ষিণ ও উত্তরবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

বিকানের, জয়পুর হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে সিদ্ধি, জামশেদপুর পেরিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত। এর ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

আজ, সোমবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। এই দিন দুই ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হবে।

উত্তরবঙ্গে সমান তালে আবহাওয়া খেলা দেখাবে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

সমুদ্র উত্তাল থাকবে আগামী ২৪ ঘণ্টায়। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। বঙ্গের দুই প্রান্তে একটানা ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে যেতে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শহরাঞ্চলে যান চলাচলে সমস্যা হতে পারে।

কলকাতার আকাশ মেঘলা থাকবে সোমবার ও মঙ্গলবার। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে হবে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট বাড়তে পারে। দিনের ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় কিছুটা নীচে থাকার সম্ভাবনা রয়েছে।

আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।

এদিকে রাজস্থানে প্রবল বৃষ্টি চলছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাত, মধ্যপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়ে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, জম্মু-কাশ্মীর, লাদাখ, কচ্ছ, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
 


```