Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে সেতু, বিপজ্জনক বাঁশের মই বেয়েই স্কুলে যাচ্ছে পড়ুয়ারা

একপাশে খাদের মতো জলের গভীরতা, অন্যপাশে স্কুল। এর মাঝখানে শুধু ভয়। তা একপ্রকার নিত্যসঙ্গী হয়ে উঠেছে খুন্তির মানুষদের।

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে সেতু, বিপজ্জনক বাঁশের মই বেয়েই স্কুলে যাচ্ছে পড়ুয়ারা

শেষ আপডেট: 12 July 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: পরিকাঠামোগত দুরবস্থার চরম উদাহরণ হয়ে উঠেছে ঝাড়খণ্ডের খুন্তি জেলা। গত ১৯ জুন প্রবল বৃষ্টিতে সেখানের বনাই নদীর উপর থাকা একটি সেতু ভেঙে পড়ে। তার পর থেকে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে একটি দুর্বল বাঁশের মই।

সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফুটেজে দেখা যাচ্ছে, কোমর পর্যন্ত স্কুলব্যাগ নিয়ে ছোট ছোট বাচ্চারা সেই সরু, দুলতে থাকা মই বেয়ে নদী পার করছে। একপাশে খাদের মতো জলের গভীরতা, অন্যপাশে স্কুল। এর মাঝখানে শুধু ভয়। তা একপ্রকার নিত্যসঙ্গী হয়ে উঠেছে খুন্তির মানুষদের।

শুধু শিশুরা নয়, স্থানীয় বাসিন্দা, গ্রামবাসী, দিনমজুর - সবাই এই অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। তাঁদের জীবনে এখন প্রতিদিন স্কুল বা কাজে যাওয়া মানেই জীবনকে হাতে নিয়ে চলা।

আরও একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে, সেটি বোকারো জেলার। দেখা যাচ্ছে, এক বৃদ্ধা ভেঙে পড়া অন্য একটি সেতুর ধ্বংসাবশেষের উপর দিয়ে পার হচ্ছেন। কোনওরকম হাতল নেই, নীচে জলের তোড়, অথচ সেই পথই এখন একমাত্র যাতায়াতের রাস্তা।

এই ঘটনার মাধ্যমে আরও একবার সামনে এল গ্রামাঞ্চলে ভঙ্গুর পরিকাঠামোর বাস্তব চিত্র। দীর্ঘ সময়েও প্রশাসনের পক্ষ থেকে কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। মেরামতির কাজ শুরু তো হয়নি-ই, কোনও সতর্কবার্তা, নজরদারি বা নিরাপত্তা বলয়ও গড়ে তোলা হয়নি।

শিক্ষার অধিকার আইন বলছে, শিশুদের নিরাপদে স্কুলে যাওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কিন্তু বাস্তবের ছবিটা যেন উল্টো। সেখানে ছোটরা স্কুলে যাচ্ছে, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে।


```