Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হার্ট সার্জারির সময় কাটাছেঁড়া হয়েছিল সাধের ট্যাটু, নিখুঁতভাবে জুড়ে দিলেন চিকিৎসক, ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে স্পষ্ট, যেন সার্জারিই হয়নি এমন নিখুঁতভাবে ট্যাটুটি ফের জোড়া লেগে গেছে।

হার্ট সার্জারির সময় কাটাছেঁড়া হয়েছিল সাধের ট্যাটু, নিখুঁতভাবে জুড়ে দিলেন চিকিৎসক, ছবি ভাইরাল

শেষ আপডেট: 10 July 2025 20:17

দ্য ওয়াল ব্যুরো: জীবনদায়ী একটি জরুরি অপারেশনের পর, একজন হৃদরোগ বিশেষজ্ঞ শুধু চিকিৎসাই করলেন না - একজন রোগীর ‘নিজস্বতা’র খেয়ালও রাখলেন। এবং সেই মানবিক ছোট্ট মুহূর্তই ছুঁয়ে গেল লক্ষাধিক মানুষের হৃদয়।

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এন্ডোকার্ডাইটিস নামক একটি বিরল এবং জটিল হৃদরোগে ভুগছিলেন অ্যানা। ফলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওপেন-হার্ট সার্জারি করে তাঁর অর্টিক ভালভ প্রতিস্থাপন করতে হয়।

সেই সময় সামাজিক মাধ্যম X (সাবেক টুইটার)-এ নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অ্যানা লেখেন: “আমার ওপেন-হার্ট সার্জারি হয়েছিল, আর আমার সার্জন অপারেশনের শেষে বাড়তি সময় নিয়ে আমার বুকের ট্যাটুটা নিখুঁতভাবে আবার জোড়া লাগিয়েছেন। আমি ওঁর কাছে সারাজীবনের জন্য ঋণী।”

অ্যানার বুকের মাঝ বরাবর একটি ট্যাটু ছিল, সার্জারির সময় যার মাঝখান থেকে ছুরি চালাতে বাধ্য হন চিকিৎসক। তবে অপারেশনের আগে অ্যানা সার্জনকে অনুরোধ করেন, “জানি এটা হয়তো এমন এক জরুরি অস্ত্রোপচারের সামনে একদমই তুচ্ছ অনুরোধ। তবে যদি সম্ভব হয়, ট্যাটুটাকে একটু সামলে করার চেষ্টা করবেন?”

জবাবে সার্জন বলেন, “এটা একেবারেই তুচ্ছ অনুরোধ নয়”। অ্যানার অনুরোধকে সম্মান জানিয়ে তিনি অপারেশনের পর অতিরিক্ত সময় নিয়ে ট্যাটুর জায়গাটি সুন্দরভাবে সেলাই করে আবার আগের মতো জোড়া লাগিয়ে দেন।

অ্যানা পরে একটি ছবিও শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে, যেন সার্জারি হয়নি এমন নিখুঁতভাবে ট্যাটুটি ফের জোড়া লেগে গেছে।
৯ মাস পরে অ্যানা আরও একটি ছবি শেয়ার করেন, যেখানে প্রায় অদৃশ্য সেই সার্জিকাল স্কার।

এই টুইট ভাইরাল হতে সময় নেয়নি। হাজার হাজার মানুষ প্রশংসা করেছেন ওই সার্জনের দক্ষতার, আর তাঁর মানবিকতা ও রোগীর আত্মপরিচয়ের প্রতি শ্রদ্ধাবোধকে।

একজন কমেন্টে লেখেন, “এমন মানুষ আমাদের আরও দরকার।” আরও একজন মন্তব্য করেন, “যদি প্রত্যেক স্বাস্থ্যকর্মী এভাবে মন দিয়ে, হৃদয় দিয়ে কাজ করতেন, গোটা পৃথিবীটাই একেবারে অন্যরকম হতো।”


```