Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সন্দেশখালিতে সাক্ষী খুনের ছক! শাহজাহান ঘনিষ্ঠ ‘ঘাতক লরি’র মালিক গ্রেফতার

বিশ্বজিতের আরও দাবি, সাক্ষী হওয়ার কারণেই অতীতেও একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তাঁর বাবা। কয়েক দিন আগেই তাঁদের বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছিল।

 সন্দেশখালিতে সাক্ষী খুনের ছক! শাহজাহান ঘনিষ্ঠ ‘ঘাতক লরি’র মালিক গ্রেফতার

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 December 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি মামলার (Sandeshkhali accident) অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে ‘খতম’ করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এবার গ্রেফতার লরির মালিক। ধৃতের নাম নজরুল শেখ। পুলিশ সূত্রে খবর, ধৃতকে এ দিন আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

এর আগে সন্দেশখালির লরি দুর্ঘটনা মামলায় মোসলেম শেখের ছেলে গফফর শেখ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ (Seikh Shahjahan) রুহুল কুদ্দুস মোল্লা-সহ তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। নজরুল ধরা পড়ায় এই ঘটনায় গ্রেফতার সংখ্যা বেড়ে হল চার। এখনও চার জন পলাতক। তাদের খোঁজে চলছে তল্লাশি।

পুলিশের দাবি, জেলবন্দি শেখ শাহজাহানের ‘সবুজ সংকেত’ মিলতেই সক্রিয় হয়ে ওঠে তার শাগরেদরা। পরিকল্পনা ছিল, বসিরহাট আদালতে যাওয়ার পথেই ‘দুর্ঘটনার’ ছলে ভোলানাথ ঘোষকে সরিয়ে দেওয়া। সেই লক্ষ্যেই সম্প্রতি গোপনে বৈঠক হয়।

তদন্তে উঠে এসেছে, লাউখালি দিক থেকে একটি ট্রাক দুরন্ত গতিতে ছুটিয়ে ভোলানাথ ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা মারার ছক কষা হয়েছিল। ওই ‘কোর টিম’-এ ছিল সিবিআই মামলার অভিযুক্ত আলিম মোল্লা, ট্রাকের বর্তমান মালিক নজরুল মোল্লা, গফফর শেখ ও আরও কয়েক জন। বসিরহাট জেলা পুলিশের বক্তব্য, ঘটনার দিন গফফর ফোন করে রুহুলকে জানায় ভোলা ঘোষ বাড়ি থেকে বেরিয়েছেন, তার পরই কার্যকর হয় পরিকল্পনা।

গত বুধবার সকালে ন্যাজাটের বয়ারমারিতে একটি পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে ভোলানাথ ঘোষের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ছোট ছেলে ও গাড়ির চালকের। গুরুতর জখম ভোলানাথ ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলানাথের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ সরাসরি শেখ শাহজাহানের দিকেই আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, “এটা নিছক দুর্ঘটনা নয়। লরিটি একবার নয়, পরপর তিন বার ধাক্কা মেরেছিল। দুর্ঘটনার পর চালক আগে থেকে অপেক্ষমান একটি বাইকে চেপে পালিয়ে যায়। সবটাই আগে থেকে সাজানো ছিল।”

বিশ্বজিতের আরও দাবি, সাক্ষী হওয়ার কারণেই অতীতেও একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তাঁর বাবা। কয়েক দিন আগেই তাঁদের বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছিল।
 


```