Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বজবজে সুকান্তর ওপর হামলার অভিযোগ, বাংলার তিন পুলিশকর্তাকে নিয়ে রিপোর্ট চাইল লোকসভা

সুকান্তের অভিযোগ, ওই দিন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুলিশ সুপার কার্যত নীরব দর্শক ছিলেন। অন্য দুই আধিকারিকের তো দেখা মেলেইনি। 

বজবজে সুকান্তর ওপর হামলার অভিযোগ, বাংলার তিন পুলিশকর্তাকে নিয়ে রিপোর্ট চাইল লোকসভা

সুকান্ত মজুমদার

শেষ আপডেট: 2 July 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) ওপর ‘হামলা’র ঘটনা নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল লোকসভার সচিবালয় (Lok Sabha Secretariat)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে (MHA) চিঠি পাঠিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য চাইতে। আগামী ১৫ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে। এই ইস্যুতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে পাঠানো হয়েছে চিঠির অনুলিপিও।

গত ১৯ জুন দক্ষিণ ২৪ পরগনার বজবজে (Budge Budge) সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তাঁর গাড়ির উপর ছোড়া হয় ইট, পাটকেল, এমনকি জুতোও। কনভয় আটকে দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরে ২০ জুন লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিয়ে বিষয়টি জানান সুকান্ত। তিনি অভিযোগ করেন, তাঁর সাংসদ পদ ও মন্ত্রিত্বের ‘স্বাধিকারভঙ্গ’ হয়েছে।

সেই চিঠির ভিত্তিতেই বুধবার লোকসভার সচিবালয় একটি চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। চিঠিতে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রকৃত ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে তা স্পিকারের দপ্তরে পাঠাতে হবে। বিশেষ নজর দেওয়া হয়েছে তিনজন পুলিশ আধিকারিকের ভূমিকায়: ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাহুল গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং স্থানীয় এসডিপিও।

সুকান্তের অভিযোগ, ওই দিন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুলিশ সুপার কার্যত নীরব দর্শক ছিলেন। অন্য দুই আধিকারিকের তো দেখা মেলেইনি। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ওই তিন পুলিশ অফিসারের ভূমিকা সম্পর্কে বিশদে রিপোর্ট তলব করেছে লোকসভার সচিবালয়।


```