Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সিইও দফতর সরাতে চেয়ে মুখ্যসচিবকে ফের কড়া চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের

দফতর সরানোর ছাড়পত্র না মেলায় এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে যাবে সিইও দফতর। এই মর্মে রাজ্যের মুখ্যসচিবকে কড়া চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। 

সিইও দফতর সরাতে চেয়ে মুখ্যসচিবকে ফের কড়া চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 August 2025 20:15

দ্য ওয়াল ব্যুরো: দফতর সরানোর ছাড়পত্র না মেলায় এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে যাবে সিইও দফতর। এই মর্মে রাজ্যের মুখ্যসচিবকে কড়া চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এই নিয়ে তৃতীয়বার মুখ্যসচিবকে চিঠি দেওয়া হল।

এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO Office) বালমার লরি বিল্ডিংয়ে। সেখানে যে জায়গাজুড়ে এই দফতরের কাজ হয় সেই জায়গা এই কাজের জন্য পর্যাপ্ত নয় বলেই দাবি আধিকারিকদের। সেই কারণেই তা পরিবর্তন করতে চাইছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। আগেই এই নিয়ে নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Pant) চিঠি পাঠিয়েছে সিইও দফতর। শুক্রবার ফের পাঠানো হল।

সিইও মনোজ আগরওয়াল ইতিমধ্যে জানিয়েছেন, মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে। দফতর বদলাতে উদ্যোগী তাঁরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন, এর সঙ্গে এসআইআর-এর কোনও সম্পর্ক রয়েছে কিনা। সে নিয়ে অবশ্য তেমন কোনও মন্তব্য করেননি সিইও। তবে দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কর্মী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পার্কিংয়ের সমস্যা হচ্ছে। সে কারণে তা বদলের দরকার।

এসআইআর নিয়ে ইতিমধ্যে বাংলাজুড়ে কৌতূহল। বিএলও-দের (BLO) বেতন বৃদ্ধির পর তাঁদের বিশেষ ট্রেনিং দেওয়ার কাজও শুরু হয়েছে। দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন, নবীন ভোটার যুক্তকরণ এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনার জন্য বিএলও বা বুথ লেভেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই প্রেক্ষিতে এখন দফতর বদলের প্রসঙ্গও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।


```