Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পাঙ্খাবাড়ির রাস্তার ধারে চিতাবাঘ, স্কুটি নিয়ে যাওয়ার সময় কোনওরকমে বাঁচলেন স্থানীয় বাসিন্দা

বুধবার দুপুর সাড়ে ১১টা নাগাদ পাংখাবাড়ি রোডে সাতঘুমতি সংলগ্ন এলাকায় একটি চিতাবাঘ রাস্তা পার হওয়ার আগে উঁকি দিচ্ছিল। ঠিক সেই সময় স্কুটি নিয়ে ওই পথে যাচ্ছিলেন স্থানীয় এক বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, দ্রুত স্কুটি নিয়ে বেরিয়ে যান তিনি। কয়েক সেকেন্ডের ব্যবধানে এড়ানো সম্ভব হয় বড় ধরনের দুর্ঘটনা।

পাঙ্খাবাড়ির রাস্তার ধারে চিতাবাঘ, স্কুটি নিয়ে যাওয়ার সময় কোনওরকমে বাঁচলেন স্থানীয় বাসিন্দা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 October 2025 17:29

সায়ন সাহা, দার্জিলিং

পাঙ্খাবাড়ির পাহাড়ি পথে আচমকাই চিতাবাঘের উঁকিঝুঁকি। সেই পথে স্কুটি চালানোর সময় অল্পের জন্য বাঁচলেন এক চালক। ভাইরাল হওয়া এই ভিডিওতে পাহাড়ের চাঞ্চল্য। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

জানা গেছে, পাঙ্খাবাড়ি রোডে সাতঘুমতি সংলগ্ন এলাকায় একটি চিতাবাঘ রাস্তা পার হওয়ার আগে উঁকি দিচ্ছিল। ঠিক সেই সময় স্কুটি নিয়ে ওই পথে যাচ্ছিলেন স্থানীয় এক বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, দ্রুত স্কুটি নিয়ে বেরিয়ে যান তিনি। কয়েক সেকেন্ডের ব্যবধানে এড়ানো সম্ভব হয় বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়রা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গল লাগোয়া এলাকায় বন্যপ্রাণীর গতিবিধি বেড়েছে। প্রায়ই খাবারের খোঁজে বন্যপ্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে চলে আসছে রাস্তায়। পাহাড়ি রাস্তায় বিশেষ করে সকাল ও সন্ধ্যায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকার জন্য পর্যটক এবং স্থানীয়দের পরামর্শ দিয়েছেন বন দফতরের কর্তারা। তাঁদের বক্তব্য, "গতি নিয়ন্ত্রণে রেখে চলুন এবং হঠাৎ কোনও বন্যপ্রাণীর উপস্থিতিতে আতঙ্কিত হবেন না।"

বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানান, বনাঞ্চল কমে যাওয়ায় মানুষের সাথে প্রাণীর সংঘাত বাড়ছে। সচেতনতা এবং সংরক্ষণই একমাত্র উপায় যাতে বিপজ্জনক পরিস্থিতি এড়ানো যায়।


```