Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বামের ঘরে এখনও জোট নিয়ে ধোঁয়াশা! সুজনের আহ্বানের জবাবে নওসাদ বিমান বসুর 'জবাব' চাইলেন

২০২১ সালে ব্রিগেডের মঞ্চে একসঙ্গে ছিল বাম, কংগ্রেস ও আইএসএফ— ‘সংযুক্ত মোর্চা’। কিন্তু সেই ঐক্য বেশিদিন টেকেনি। ২০২৪ লোকসভায় আইএসএফ একাই লড়েছিল। মুর্শিদাবাদে প্রার্থী ঘোষণাকে ঘিরে তখনই দূরত্ব তৈরি হয় দুই শিবিরের মধ্যে।

বামের ঘরে এখনও জোট নিয়ে ধোঁয়াশা! সুজনের আহ্বানের জবাবে নওসাদ বিমান বসুর 'জবাব' চাইলেন

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 October 2025 22:46

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই বাংলার ভোটের ময়দানে ফের ধুলো উড়বে। শাসক তৃণমূল, বিরোধী বিজেপি— দুই শিবিরই এখন থেকে একটু একটু করে প্রস্তুত হচ্ছে। তবে, বামের ঘরে এখনও ধোঁয়াশা। জোট হবে কি না, সেই প্রশ্নেই এখন জটিল সমীকরণ সিপিএম-আইএসএফের (Left-ISF )অন্দরে।

এই অবস্থায় ভাঙড়ে গিয়ে নতুন করে জোটের সুর তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তাঁর বার্তা, “বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে সবাই একজোট হোন।” নাম না করলেও নিশানায় ছিল আইএসএফ ও কংগ্রেস। কিন্তু আহ্বান শুনেও চুপচাপ আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী (Nausad Siddiqui)।

বরং উল্টে নওসাদ সিদ্দিকীর পরামর্শ দিয়েছেন সুজনকেই— “জোটের চিঠি দিয়েছিলাম বিমান বসুকে। এখনও উত্তর আসেনি। আগে সেটা দিন।”

২০২১ সালে ব্রিগেডের মঞ্চে একসঙ্গে ছিল বাম, কংগ্রেস ও আইএসএফ— ‘সংযুক্ত মোর্চা’। কিন্তু সেই ঐক্য বেশিদিন টেকেনি। ২০২৪ লোকসভায় আইএসএফ একাই লড়েছিল। মুর্শিদাবাদে প্রার্থী ঘোষণাকে ঘিরে তখনই দূরত্ব তৈরি হয় দুই শিবিরের মধ্যে।

তবু ২০২৬-এর আগে জোট ফেরানোর চেষ্টায় বামেরা। কিন্তু নওসাদের সুরে এখন খচখচানি স্পষ্ট। তাঁর অভিযোগ, “জোট চাইলে সময় নষ্ট না করে প্রক্রিয়া শুরু করা উচিত। আমরা আগেই জানিয়েছি, তবু সাড়া মেলেনি।”

দুর্গাপুজোর পর কথা হবে, এমন আশ্বাস মিলেছিল বামফ্রন্ট চেয়ারপার্সন বিমান বসুর কাছ থেকে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনও পদক্ষেপের খবর নেই। ফলে ফের ধোঁয়াশা তৈরি হয়েছে— ‘সংযুক্ত মোর্চা’ কি সত্যিই আবার জোড়া লাগবে?

তৃণমূল ও বিজেপি যখন ভোটের ময়দানে শক্ত ঘর গড়ে ফেলছে, তখন বাম ও আইএসএফের মধ্যে এই দূরত্বেই নতুন করে আলোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।


```