Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'বাংলায় মানুষ যতটা শান্তিতে থাকে, আর কোথাও নয়' কালীপুজোর মঞ্চে বিজেপিকে কড়া বার্তা মমতার

পরপর চার বছর দেশের ‘সবচেয়ে নিরাপদ শহর’-এর শিরোপা ধরে রেখেছে কলকাতা। রিপোর্ট বলছে, ২০ লক্ষ জনসংখ্যার ১৯টি বড় শহরের মধ্যে প্রতি লক্ষে সবচেয়ে কম অপরাধের হার (৮৩.৯) এই শহরেই। 

'বাংলায় মানুষ যতটা শান্তিতে থাকে, আর কোথাও নয়' কালীপুজোর মঞ্চে বিজেপিকে কড়া বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 October 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। বিরোধীরা যখন নানা ইস্যুকে সামনে রেখে রাজ্যে আইনের শাসন (Law & Order) নিয়ে সরব, তখন কালীপুজোর (Kali Puja, TMC) আলোয় আলোকিত মঞ্চ থেকেই বিরোধীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), “বাংলায় মানুষ যতটা শান্তিতে থাকতে পারে, আর কোথাও মানুষ এতটা শান্তিতে থাকতে পারে না।”

শুক্রবার জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ডবল ইঞ্জিন সরকার শুনছো? ভারত সরকারেরই রিপোর্ট বলছে, কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর। এটা আমরা বলছি না, তোমাদের সরকারই বলছে।”

আসলে, মমতার বক্তব্যের পেছনে রয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) সদ্যপ্রকাশিত রিপোর্ট। পরপর চার বছর দেশের ‘সবচেয়ে নিরাপদ শহর’-এর শিরোপা ধরে রেখেছে কলকাতা। রিপোর্ট বলছে, ২০ লক্ষ জনসংখ্যার ১৯টি বড় শহরের মধ্যে প্রতি লক্ষে সবচেয়ে কম অপরাধের হার (৮৩.৯) এই শহরেই। অপরাধ দমন ও প্রযুক্তি ব্যবহারে কলকাতা পুলিশের দক্ষতারও প্রশংসা করেছে ব্যুরো।

এই তথ্যকে হাতিয়ার করে বিজেপি শাসিত রাজ্যগুলিকেই নিশানা করেছেন মমতা। বলেন, “বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে এক মেয়ে থানায় গেলে আইসি-ই তাকে অত্যাচার করে। সেই সব রাজ্যের অবস্থা দেখুন। আর এখানে বাংলায় দেখুন, মানুষ শান্তিতে বাস করে। আমাদের রাজ্যে কোনও ঘটনা ঘটুক সেটা চাই না, কিন্তু ঘটনার সুযোগ পেলেই বলেন, বাংলা সেফ নয়! তাহলে আপনারা দিনভর রাস্তায় নেমে বিক্ষোভ করছেন কীভাবে, কথায় কথায কোর্টে চলে যাচ্ছেন। বাংলা সেফ না হলে কী এসব করতে পারতেন? যে সব রাজ্যে ক্ষমতায় রয়েছেন, সেখানে কী হচ্ছে?”

একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওদের মধ্যে কোনও পজিটিভিটি নেই। সারাক্ষণ নেগেটিভ ভাবনা। আমি বলব—‘বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ’। পজিটিভিটি যার মধ্যে নেই, সে কখনও ভাল মানুষ হতে পারে না।”

বক্তৃতার শেষদিকে মমতা তীব্র আক্রমণ করেন বিজেপির ধর্ম-রাজনীতি নিয়েও। প্রশ্ন ছুড়লেন, “বেদ কোনও দিন পড়েছো? তোমাদের ধর্ম হল ধর্মকে গুলিয়ে দেওয়ার ধর্ম—‘বির্ধম’। সবকিছুই ভোটের ধর্ম।”

নাম না করে বিঁধলেন কেন্দ্রীয় সংস্থা ও মিডিয়াকেও। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “যেদিন গোদি মিডিয়া আর গোদি এজেন্সি থাকবে না, সেদিন দেখা যাবে আসল চিত্রটা কী।” 


```