Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, ১২ পরিবারকে ক্ষতিপূরণ-চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছিল। জল জমে যাওয়ায় একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তারে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। 

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, ১২ পরিবারকে ক্ষতিপূরণ-চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 October 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর মুখে কলকাতায় অতিবৃষ্টিতে  বিদ্যুৎস্পৃষ্টে (Death due to electrocution) ১২ জনের মৃত্যু হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার কালীপুজোর মঞ্চ থেকে ওই ১২টি পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিগুলিকে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ (Compensation) হিসেবে দেওয়া হল দু’লক্ষ টাকা করে। একইসঙ্গে ১২টি পরিবারের একজন করে সদস্যের হাতে তুলে দেওয়া হল হোমগার্ডে চাকরির নিয়োগপত্র।

মুখ্যমন্ত্রী বলেন, অর্থ দিয়ে কোনও মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। তবু দুঃসময়ে পরিবারের পাশে থাকতে রাজ্যের তরফে এই আর্থিক সাহায্য ও চাকরির ব্যবস্থা করা হল।

পুজোর মুখে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছিল। জল জমে যাওয়ায় একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তারে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। মুখ্যমন্ত্রী সেই সময়েই স্পষ্ট ভাষায় দায় চাপিয়েছিলেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC)-এর উপর। তিনি বলেছিলেন, ‘‘এই গাফিলতি একান্তই সিইএসসি-র। তাই ক্ষতিপূরণ দিক ওরাই।’’

সে সময় মুখ্যমন্ত্রী এও বলেন, সিইএসসি যদি মৃতদের পরিবারকে চাকরি না দেয়, তবে সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার। কী ধরনের চাকরি মিলতে পারে, তাও খোলাখুলি বলেছিলেন মমতা, ‘‘হোমগার্ড বা সিভিক পুলিশের মতো কাজ দেওয়া হবে।’’

গত বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরিও দেওয়া হচ্ছে। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতায় ফিরে জমা জলে মৃত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।" এদিন সেই ক্ষতিপূরণ দেওয়া হল।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল যাঁদের, তাঁদের পরিবারের হাতে রাজ্যের এই ক্ষতিপূরণ ও চাকরির নিয়োগপত্র কিছুটা হলেও তাঁদের ভাঙা সংসারে মনোবল বাড়াবে বলেই মত প্রশাসনের।


```