Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কাকদ্বীপে দলীয় পতাকা লাগিয়ে জমি-বাড়ি দখল, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কাঠগড়ায় কাকদ্বীপের বুধাখালি পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি। হুমকি দেওয়ার পরেও বাড়ি ছাড়তে রাজি নয় অভিযোগকারী দুই ভাই সুকুমার জানা ও রাজকুমার জানা।

কাকদ্বীপে দলীয় পতাকা লাগিয়ে জমি-বাড়ি দখল, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জমি-বাড়ি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শেষ আপডেট: 15 June 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: কাকদ্বীপে (Kakdwip) দলীয় পতাকা লাগিয়ে জমি ও বাড়ি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (TMC)। কাঠগড়ায় কাকদ্বীপের বুধাখালি পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি। হুমকি দেওয়ার পরেও বাড়ি ছাড়তে রাজি নয় অভিযোগকারী দুই ভাই সুকুমার জানা ও রাজকুমার জানা।

ঘটনা বৃহস্পতিবারের। ওই দিন বাড়ি ও জমি বরাবর প্রায় ২০টি তৃণমূলের পতাকা পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ করে পরিবার। কাকদ্বীপ থানায় (Kakdwip Police) লিখিত অভিযোগ দায়ের হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। প্রধান, অঞ্চল সভাপতি, এলাকায় বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ উঠেছে। যদিও গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার প্রধান ও অঞ্চল সভাপতির।

ক'দিন আগেই কাকদ্বীপের মধুসূদনপুর পঞ্চায়েতে ত্রাণ বিলি নিয়ে বৈঠক চলাকালীন দুষ্কৃতী হামলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দু’পক্ষের মধ্যে কিল, চড়, ঘুষি ও লাঠালাঠিও চলে। সংঘর্ষে আহত হন ৬ জন। 

গুরুতর আঘাত নিয়ে তিনজনকে ভর্তি হতে হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতদের মধ্যে ছিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ছেলেও। এমন পরিস্থিতিতে ফের খবরে কাকদ্বীপ। এবার বুধাখালি পঞ্চায়েত।


```