Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পূর্ব মেদিনীপুরের ময়নায় থমকে লক্ষ্মীর ভাণ্ডার! বঞ্চিত সাত হাজার মহিলা, রিপোর্ট চাইল হাইকোর্ট

ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আগামী দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ ফেব্রুয়ারি।

পূর্ব মেদিনীপুরের ময়নায় থমকে লক্ষ্মীর ভাণ্ডার! বঞ্চিত সাত হাজার মহিলা, রিপোর্ট চাইল হাইকোর্ট

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 January 2026 14:22

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ মাস ধরে অধরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা (Lakshmi Bhandar)। পূর্ব মেদিনীপুরের ময়নার (Mayna, East Midnapore ) বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় সাত হাজার মহিলা কেন এখনও প্রকল্পের অর্থ পেলেন না, সেই প্রশ্নেই এ বার রাজ্যের জবাবদিহি চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ থাকার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আগামী দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ ফেব্রুয়ারি।

মামলাকারীদের অভিযোগ, ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ। অথচ রাজ্যের এই প্রকল্পে তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকা এবং অন্যান্য মহিলারা ১০০০ টাকা করে পাওয়ার কথা। তা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে প্রায় সাত হাজার মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত।

মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের দাবি, জেলাশাসকের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হলেও শুধুমাত্র বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতেই সমস্যা দেখা দিয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই মহিলাদের প্রকল্পের সুবিধা থেকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ। অন্য দিকে রাজ্যের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকা নিয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। 

এখন দেখার আগামী শুনানিতে বঞ্চিত সাত হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আদালত কী নির্দেশ দেয়।


```