Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে

‘কমিটি নয়, কাজ চাই’, জেল ব্যবস্থার বেহাল দশায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

আদালত স্পষ্ট করে দানিয়ে দেয়, জেল সংস্কারের কাজে কোনও ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। ডিভিশন বেঞ্চ রাজ্যকে এও মনে করিয়ে দেয় যে সংশোধনাগার কেবল সাজাপ্রাপ্ত বা বিচারাধীন বন্দিদের রাখার জায়গা নয়, সেখানে মানবাধিকার রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব।

‘কমিটি নয়, কাজ চাই’, জেল ব্যবস্থার বেহাল দশায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 January 2026 12:39

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সংশোধনাগারগুলির বেহাল দশা নিয়ে (Prison System, West Bengal) ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। এমনকী রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত এও স্পষ্ট করে জানিয়ে দেয় যে শুধু কমিটি গঠন আর ফাইল চালাচালি নয়, কাজ চাই। আর সেটা নিশ্চিত করতে হবে রাজ্যকেই।

ঘটনার সূত্রপাত,  জেলগুলির পরিকাঠামো, অতিরিক্ত বন্দির চাপ, কর্মীর অভাব এবং দীর্ঘদিনের বকেয়া অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানসূত্র খোঁজার জন্য এর আগেও একাধিকবার রাজ্যকে নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার ওই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের কৈফিয়ত জানতে চান বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রের খবর, সমস্যার সমাধানে  রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, একের পর এক আদালতের নির্দেশ সত্ত্বেও এই তিন ক্ষেত্রে বাস্তব অগ্রগতি খুবই সীমিত। সেই কারণেই অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হোক। একথা শুনেই ক্ষোভ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ।

বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, শুধু কমিটি গঠন বা আশ্বাসে কাজ হবে না। বেঞ্চ মনে করিয়ে দেয়, গত বছর মুখ্যসচিব নিজে জেল পরিকাঠামো উন্নয়নের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরির আশ্বাস দিয়েছিলেন। অথচ বাস্তবে সেই এসওপি কার্যকর হওয়ার কোনও দৃশ্যমান ফল এখনও মেলেনি। বরং একাধিক জেলে সংস্কারের কাজ থমকে রয়েছে বকেয়া টাকার অজুহাতে।

এরপরই আদালত স্পষ্ট করে দানিয়ে দেয়, জেল সংস্কারের কাজে কোনও ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। ডিভিশন বেঞ্চ রাজ্যকে এও মনে করিয়ে দেয় যে সংশোধনাগার কেবল সাজাপ্রাপ্ত বা বিচারাধীন বন্দিদের রাখার জায়গা নয়, সেখানে মানবাধিকার রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব। বন্দিদের নাগরিক অধিকার লঙ্ঘিত হলে আদালত আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও ইঙ্গিত দিয়েছে বেঞ্চ।

মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি। ওই দিন কমিটি গঠন, প্রশাসনিক পদক্ষেপ এবং জেল সংস্কার সংক্রান্ত বাস্তব অগ্রগতির বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারকে আদালতে পেশ করতে হবে। 


```