Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

নতুন দলের আত্মপ্রকাশের আগে শক্তি প্রদর্শন? হুমায়ুনের প্রস্তাবিত মসজিদে জুম্মাবারে লক্ষাধিক ভিড়

হুমায়ুনের দাবি, বিপুল ভিড়ের কারণে জায়গার অভাবে দু’দফায় নামাজ পড়াতে হয়েছে। তাঁর কথায়, “আমি কাউকে ডাকিনি। তবু আগের রাত থেকেই মানুষ নামাজ পড়তে এলাকায় হাজির হয়েছেন।” 

নতুন দলের আত্মপ্রকাশের আগে শক্তি প্রদর্শন? হুমায়ুনের প্রস্তাবিত মসজিদে জুম্মাবারে লক্ষাধিক ভিড়

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 December 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার, ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের (Murshidabad) টেক্সটাইল মোড় থেকে তাঁর নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তার আগেই বেলডাঙায় তাঁর প্রস্তাবিত মসজিদের (Proposed Mosque) সামনে জুম্মাবারের (শুক্রবার) নামাজে লক্ষাধিক মানুষের জমায়েত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 

হুমায়ুনের দাবি, বিপুল ভিড়ের কারণে জায়গার অভাবে দু’দফায় নামাজ পড়াতে হয়েছে। তাঁর কথায়, “আমি কাউকে ডাকিনি। তবু আগের রাত থেকেই মানুষ নামাজ পড়তে এলাকায় হাজির হয়েছেন।” হুমায়ুন জানান, এদিনের নামাজে রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ ছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার ও ঝাড়খণ্ড থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন।

নতুন দল ঘোষণার ঠিক আগে এই বিপুল জমায়েতকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এর আগে হুমায়ুন কবীর দাবি করেছিলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁর দল রাজ্যের রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে উঠবে। তাঁর বক্তব্য ছিল, তৃণমূল বা বিজেপি—কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে গেলে তাঁর দলের সমর্থন প্রয়োজন হবে।

তবে এদিন প্রকাশ্যে রাজনীতি নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন ভরতপুরের এই সাসপেন্ডেড বিধায়ক। ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, “নিজের ধর্মের প্রতি যেমন আমরা আস্থাশীল, তেমনই অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকব। ইসলাম শান্তির ধর্ম। অন্য কোনও ধর্মের মানুষের ক্ষতি হয়, এমন কাজ আমরা করব না।”

নতুন দলের আত্মপ্রকাশের আগে বেলডাঙার এই জমায়েত যে হুমায়ুন কবীরের রাজনৈতিক প্রভাব ও সংগঠনী শক্তির ইঙ্গিত দিচ্ছে, তা মানছেন ওয়াকিবহাল মহলের একাংশ।


```