Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘৭০ আসনেই হবে ভাগ্যবদল’, ছাব্বিশে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকার দাবি হুমায়ুন কবীরের

তৃণমূলের কটাক্ষ, “নতুন দল গঠন তো দূরের কথা, ভোটে দাঁড়ালেই ওঁর জামানত জব্দ হবে।” বিজেপিও হুমায়ুনের এই দাবিকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয়।

‘৭০ আসনেই হবে ভাগ্যবদল’, ছাব্বিশে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকার দাবি হুমায়ুন কবীরের

হুমায়ুন কবীর।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 December 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালে বিধানসভা ভোটে (Assembly election, West Bengal) রাজ্যের অন্তত ৭০টি আসনে তাঁর দল জয়ী হয়ে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবে, এমনই দাবি ফের করলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বুধবার বিধানসভায় এসে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও নতুন দল গঠনের রূপরেখা স্পষ্ট করেন তিনি।

মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদের শিলান্যাসের দিন থেকেই আলোচনার কেন্দ্রে হুমায়ুন। মসজিদ নির্মাণে অনুদানের অঙ্ক ইতিমধ্যেই কয়েক কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি। এ দিন তিনি জানান, ভোটারদের অনুরোধে আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। তাঁর বক্তব্য, “আমি কারও ভাগ বসাতে চাই না। মুসলিমদের অধিকার বুঝে নিতে ১৩৫টি আসনে লড়াই করে অন্তত ৭০ থেকে ৯০টি আসন নিয়ে সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে উঠব।”

আগামী ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের টেক্সটাইল মোড়ে চার লক্ষ মানুষের উপস্থিতিতে তাঁর নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে বলেও জানান হুমায়ুন। সেদিনই ৭৫ জনের স্টেট কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি মুর্শিদাবাদের জন্য আলাদা জেলা সভাপতির নামও প্রকাশ্যে আসবে বলে তাঁর দাবি।

হুমায়ুনের বক্তব্য, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে তাঁর নতুন দলে ব্যাপক সাড়া মিলছে। তাঁর দাবি, “বিজেপির বিরুদ্ধে ও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়তে বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন।”

ভোট-পরবর্তী সমীকরণ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন হুমায়ুন। তাঁর কথায়, “যারা তৃণমূলকে পরাস্ত করতে চায়, যারা বিজেপিকে দূরে রাখতে চায়— মিম, আইএসএফ, বাম-কংগ্রেস— কারও সঙ্গেই আমার ছুৎমার্গ নেই। সবাইকে নিয়েই লড়তে চাই।”

এর আগেও তিনি দাবি করেছিলেন, “তৃণমূল বা বিজেপি,  কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে হলে আমার দলের সমর্থন লাগবেই।” বুধবার সেই বক্তব্যের পুনরাবৃত্তি করে হুমায়ুন বলেন, বাংলার আগামী রাজনীতিতে তাঁর দলই হবে নির্ণায়ক শক্তি।

যদিও হুমায়ুনের এই দাবি মানতে নারাজ দুই প্রধান দলই। তৃণমূলের কটাক্ষ, “নতুন দল গঠন তো দূরের কথা, ভোটে দাঁড়ালেই ওঁর জামানত জব্দ হবে।” বিজেপিও হুমায়ুনের এই দাবিকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয়।


```