Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘চিরকুটে ইস্তফার নাটক আর চলবে না’! যুবভারতী কাণ্ডে অরূপকে ক্যাবিনেট ছাড়ার পরামর্শ হুমায়ুনের

অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ের জেরে সাধারণ দর্শকরা মেসিকে ঠিক মতো দেখতেই পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরতে হয় বহু মানুষকে।

‘চিরকুটে ইস্তফার নাটক আর চলবে না’! যুবভারতী কাণ্ডে অরূপকে ক্যাবিনেট ছাড়ার পরামর্শ হুমায়ুনের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 December 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী স্টেডিয়ামে (Yuva Bharati scandal) গত শনিবারের বিশৃঙ্খলার জেরে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। নিরপেক্ষ তদন্তের 'স্বার্থে' মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে সেই সিদ্ধান্তের কথা জানান তিনি। মঙ্গলবার দুপুরেই মুখ্যমন্ত্রী সেই ইস্তফাপত্র গ্রহণ করে স্পষ্ট করে দেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দফতরের দায়িত্ব তিনি নিজেই সামলাবেন।

তবে অরূপের এই ইস্তফা-পর্বকে বিরোধীদের সুরেই ‘নাটক’ বলেই কটাক্ষ করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এখানেই না থেমে বুধবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অরূপ বিশ্বাসকে শুধু ক্রীড়া দফতর নয়, মন্ত্রিসভার সব দফতর থেকেই ইস্তফা দেওয়া উচিত।

হুমায়ুনের বক্তব্য, “এই চিরকুটে ইস্তফা দেওয়ার নাটক মানুষ আর শুনবে না। ইস্তফা দিয়ে আবার মুখ্যমন্ত্রীর হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়া, এতে কিছু বদলায় না। মানুষের কাছে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইলে অরূপের উচিত অবিলম্বে সব দফতর থেকে ইস্তফা দিয়ে ক্যাবিনেট ছেড়ে বেরিয়ে আসা।”

উল্লেখ্য, গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাত্র ২৩ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাঁকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ের জেরে সাধারণ দর্শকরা মেসিকে ঠিক মতো দেখতেই পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরতে হয় বহু মানুষকে।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়। যুবভারতী কাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এ বার অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে হুমায়ুনের এই প্রকাশ্য আক্রমণ তৃণমূলের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।


```