Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নিউটাউনে বেপরোয়া গতির বলি যুবক, ওভারটেক করতে গিয়ে বাইক থেকে ছিটকে মৃত্যু

নিউটাউনে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বাইক আরোহী তুষার বৈদ্যর মৃত্যু। ঢালিপাড়ায় ঘটে দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

নিউটাউনে বেপরোয়া গতির বলি যুবক, ওভারটেক করতে গিয়ে বাইক থেকে ছিটকে মৃত্যু

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 19 November 2025 10:54

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউন থানা এলাকার ঢালিপাড়ায় পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম তুষার বৈদ্য (২২)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ঢালিপাড়া থেকে খ্রিষ্টপুরের মিশন বাজারের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন তুষার। সেই সময় দ্রুতগতিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে আরেকটি গাড়িতে ধাক্কা মারেন। সংঘর্ষের জেরে তুষার ছিটকে বাইক থেকে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা জানাচ্ছেন, পিছন থেকে আসা গাড়িটি ব্রেক কষলেও তুষার নিজেকে সামলাতে পারেননি এবং গাড়ির সামনে পড়ে যান। মাথায় গুরুতর চোট লাগে।

স্থানীয়রা তড়িঘড়ি তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তুষারকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতের শহরে গাড়ির বেপরোয়া গতি এই দুর্ঘটনার প্রধান কারণ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শহরে এমন দুর্ঘটনা প্রায়সই দেখা যায়। বিশেষ করে মা উড়ালপুল, নিউটাউন, সল্টলেক চত্বরে গতি রোধের চেষ্টা হলেও মাঝেমধ্যে কাজে আসে না। বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, প্রাণ হারানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ পালন ও প্রচার করে সকলকে সচেতন করার চেষ্টা হলেও কোথায় কী। একটু পুলিশের নজর এড়ালেই গতির লড়াইয়ে নামেন এপ্রজন্মের একাংশ।

প্রশাসনের তরফে বেশ কিছু জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে সম্প্রতি, প্রাণহানি বা এমন ভয়ঙ্কর দুর্ঘটনা আটকাতে বদ্ধ পরিকর সকলে। 


```