Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সৌদির ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের একই পরিবারের ১৮ জনের! এক পলকে শেষ ৩ প্রজন্ম

খবর অনুযায়ী, মদিনার কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। বেশিরভাগ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর মুহূর্তে আগুন লেগে বাসটি পুড়ে যায়, এবং বেশিরভাগ যাত্রী বেরোবার সুযোগই পাননি।

সৌদির ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের একই পরিবারের ১৮ জনের! এক পলকে শেষ ৩ প্রজন্ম

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 November 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে (Saudi Arab) সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় (Bus Accident) ৪২ জন ভারতীয় যাত্রীর (Indian Passengers) মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন হায়দরাবাদের একই পরিবারের (Hyderabad Family) ১৮ জন - যাদের মধ্যে ৯ জন শিশু। পরিবারের সদস্যদের বক্তব্য, শনিবার দেশে ফেরার কথা ছিল তাঁদের।

হায়দরাবাদের মহম্মদ আসিফ জানান, তাঁর শ্যালিকা–শ্বশুরের পরিবার মিলে মোট ১৮ জন উমরাহ করতে গেছিলেন। আট দিন আগে যাত্রা শুরু করার পর শুক্রবার গভীর রাতে ফেরার পথে ঘটে বিপর্যয়। তাঁর কথায়, রাতে আড়াইটে নাগাদ বাসটি দুর্ঘটনার (Bus Accident) কবলে পড়ে। আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা বেরোতে পারেননি। পরিবারের ১৮ জন -  ৯ জন প্রাপ্তবয়স্ক আর ৯ জন শিশু, সবাই মারা গেছেন।

খবর অনুযায়ী, মদিনার কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। বেশিরভাগ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর মুহূর্তে আগুন লেগে বাসটি পুড়ে যায়, এবং বেশিরভাগ যাত্রী বেরোবার সুযোগই পাননি।

ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স–এ দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেদ্দা কনসুলেট সমস্ত সাহায্য করছে। আমরা সৌদি প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।”

ভারতীয় দূতাবাস ঘটনার পর একটি ২৪x৭ কন্ট্রোল রুম (Control Room) ও হেল্পলাইন (Helpline) চালু করেছে। টোল-ফ্রি নম্বর: ৮০০২৪৪০০০৩ (8002440003)। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। তিনি রাজ্যের শীর্ষ আধিকারিকদের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে এই দুর্ঘটনার মাঝেও অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন, ২৪ বছরের মহম্মদ আব্দুল শোয়েব (Saudi Bus Accident Lone Survivor)। হায়দরাবাদের বাসিন্দা শোয়েব বাসের সামনের দিকে, চালকের কাছাকাছি বসেছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা ঠিক কেমন, তা এখনও স্পষ্ট নয়।


```