Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সাত সকালে হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার মাংস ব্যবসায়ী

সাত সকালে হরিদেবপুরে চাঞ্চল্য। মর্নিং ওয়াক-এ বেরিয়েছিলেন এক মহিলা, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত মাংস ব্যবসায়ী। আহতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, গ্রেফতার অভিযুক্ত।

সাত সকালে হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার মাংস ব্যবসায়ী

এআই দিয়ে তৈরি ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 3 November 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি। গ্রেফতার অভিযুক্ত। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা বলে মনে করছে পুলিশ।

সোমবার সকাল ৬টা ১৫ নাগাদ কালীপদ মুখার্জি রোডে বাইকে করে এসে দুই দুষ্কৃতী ওই মহিলার পথ আটকায়। কথা কাটাকাটির মাঝে একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে মহিলার পিঠে। আহতকে প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।

গুলিবিদ্ধ মহিলার নাম মৌসুমী হালদার (৩৮)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বাবলু। বছর তিনেক ধরে মৌসুমীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। বাবলুর স্ত্রী ন’বছর আগে মারা যান, মেয়েরও বিয়ে হয়ে গেছে। সেই সময় থেকেই মৌসুমীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকি মৌসুমীকে বিয়েও করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

মৌসুমীর একটি ছেলে রয়েছে। ছেলের আপত্তি এবং পারিবারিক অশান্তির কারণে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন তিনি। এই নিয়েই দুজনের মধ্যে ঝামেলা চলছিল কদিন ধরে। গতরাতে দু’জনের মধ্যে প্রচণ্ড অশান্তি হয় বলে জানান স্থানীয়রা।

এরপর আজ সকালে মৌসুমী মর্নিং ওয়াকে বেরলে তাঁর পিছু নেয় বাবলু। স্থানীয় ক্লাবের সামনে মৌসুমীকে লক্ষ্য করে গুলি চালায় সে এবং পালিয়ে যায়।

পুলিশের অনুমান, সম্পর্ক ভাঙায় ক্ষুব্ধ হয়ে হামলা চালায় বাবলু। গুলি লাগার পর এলাকাবাসী ছুটে এসে মৌসুমীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পালিয়ে গেলেও ঘটনায় বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে, গুলি চালনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


```