Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

স্ত্রীর খুনের সাক্ষী কি তিনি? নিউ গড়িয়ার ঘটনার রহস্যের জট খুলতে পারেন অশীতিপর বৃদ্ধ

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সম্পত্তির লোভে বৃদ্ধ দম্পতির বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত সেটা স্পষ্ট নয় এখনও।

স্ত্রীর খুনের সাক্ষী কি তিনি? নিউ গড়িয়ার ঘটনার রহস্যের জট খুলতে পারেন অশীতিপর বৃদ্ধ

বাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: নিউ গড়িয়ায় (New Garia) নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ (Deadbody Found)। হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে তাঁকে। তাঁর স্বামী পি কে দাসকেও একই ভাবে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি গুরুতর আহত এবং আপাতত এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। এখানেই প্রশ্ন - তিনি কি খুন হতে দেখেছেন?

দম্পতির ছেলে থাকেন মুম্বইয়ে, মেয়ে জার্মানিতে। আর নিউ গড়িয়ার বাড়িটির একতলায় থাকতেন তাঁরা। পুলিশ জানতে পেরেছে, বাড়ির পিছনের দরজা খোলা ছিল। খুনিরা সেই পথেই ঢুকেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি বৃদ্ধ দম্পতির দেখাশোনার জন্য এক আয়াকে নিয়োগ করা হয়েছিল। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সম্পত্তির লোভে বৃদ্ধ দম্পতির বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত সেটা স্পষ্ট নয় এখনও। হামলা দুজনের ওপর হয়েছে সেটা অবশ্য পরিষ্কার। বৃদ্ধার মৃত্যু হলেও বৃদ্ধ কোনও রকমে বেঁচে গেছেন। এখন তিনিই ঘটনার তদন্তে সবথেকে বেশি সাহায্য করতে পারেন তদন্তকারীদের।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে প্রতি দিনের মতো পরিচারিকা বাড়ির কলিং বেল বাজালেও কোনও সাড়া পাননি। বারবার ডাকাডাকি করেও বাড়ির ভেতর থেকে সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। পঞ্চসায়র থানার পুলিশ গিয়ে বাড়ি থেকে বিজয়া দাসের দেহ উদ্ধার করে। সেই সময়েই দেখা যায়, তাঁর স্বামীও হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন।

মনে করা হচ্ছে, যা হয়েছে বৃহস্পতিবার রাত বা মধ্যরাতে হয়েছে। তবে কখন বাড়িতে দুষ্কৃতীরা ঢুকেছিল, কতক্ষণ ছিল - তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছুদিন আগে হাসপাতাল থেকে ফেরার পর থেকেই অসুস্থ দম্পতি ঘরবন্দি ছিলেন। তাঁদের অসহায়তার সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা।

বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তাঁর গয়নাও গায়েব। পুলিশ মনে করছে, বৃদ্ধ যদি সুস্থ হয়ে ওঠেন এবং তাঁর বয়ান নথিভুক্ত করা যায়, তবে রহস্যের জট অনেকটাই খুলতে পারে।


```