Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

বাড়িতে উদ্ধার রক্তাক্ত বৃদ্ধার দেহ, পাশে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী! নিউ গড়িয়ায় ভয়াবহ ঘটনা

প্রতি দিনের মতো পরিচারিকা বাড়ির কলিং বেল বাজালেও কোনও সাড়া পাননি। বারবার ডাকাডাকি করেও বাড়ির ভেতর থেকে সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে।

বাড়িতে উদ্ধার রক্তাক্ত বৃদ্ধার দেহ, পাশে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী! নিউ গড়িয়ায় ভয়াবহ ঘটনা

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) নিউ গড়িয়ায় (New Garia) নিজের বাড়ি থেকেই উদ্ধার হল এক বৃদ্ধার রক্তাক্ত দেহ (Deadbody Found)। নিহতের নাম বিজয়া দাস। বয়স ৭০-র কাছাকাছি। হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিলেন তিনি। তাঁর স্বামী পি কে দাসকেও একই ভাবে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত না হলেও আতঙ্কিত অবস্থায় তাঁকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, সম্পত্তি দখলের লক্ষ্য ছিল তাই এই ঘটনা। বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তাঁর গয়নাও গায়েব। যদিও বাড়ির অন্য কিছু খোয়া গিয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমে পুলিশ দেখেছে, বাড়ির সিসিটিভি (CCTV Footage) ও বিদ্যুতের তার কাটা অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে প্রতি দিনের মতো পরিচারিকা বাড়ির কলিং বেল বাজালেও কোনও সাড়া পাননি। বারবার ডাকাডাকি করেও বাড়ির ভেতর থেকে সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। পঞ্চসায়র থানার পুলিশ গিয়ে বাড়ি থেকে বিজয়া দাসের দেহ উদ্ধার করে। সেই সময়েই দেখা যায়, তাঁর স্বামীও হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন।

বাড়িটির একতলায় থাকতেন বৃদ্ধ দম্পতি। পুলিশ জানতে পেরেছে, বাড়ির পিছনের দরজা খোলা ছিল। খুনিরা সেই পথেই ঢুকেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি বৃদ্ধ দম্পতির দেখাশোনার জন্য এক আয়াকে নিয়োগ করা হয়েছিল। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাড়ির পাশেই রয়েছে একটি বৃদ্ধাশ্রম। হঠাৎ এমন ঘটনা ঘটায় সকলেই স্বাভাবিকভাবে আতঙ্কে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পূর্ব ডিভিশনের ডিসি ও গোয়েন্দারা। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মেয়ে বিদেশে, ছেলে ভিনরাজ্যে থাকেন। দু’জনকেই খবর দেওয়া হয়েছে।


```