এই কর্মসূচির মূল লক্ষ্য — দুই বছরের মধ্যে বাধ্যতামূলক টেট পাশের শর্ত প্রত্যাহার, চাকরিচ্যুতি রোধ এবং অবসরের বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দাবি।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 October 2025 18:42
দ্য ওয়াল ব্যুরো: টেট (TET) সংক্রান্ত ইস্যু এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে তৈরি অনিশ্চয়তার বিরুদ্ধে রাজপথে নেমেছিল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকরা। বুধবার দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল ও গণসমাবেশের ডাক দিয়েছিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েন (UUPTWA)। কর্মসূচিতে সহযোগিতা করছিল সংগ্রামী যৌথ মঞ্চ (SJM)।
এই কর্মসূচির মূল লক্ষ্য — দুই বছরের মধ্যে বাধ্যতামূলক টেট পাশের শর্ত প্রত্যাহার, চাকরিচ্যুতি রোধ এবং অবসরের বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দাবি। সংগঠনের দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে রাজ্যের বহু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
শিক্ষক সংগঠনের বক্তব্য, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা এবং ন্যায্য প্রতিকারমূলক পদক্ষেপ না নেওয়াই আন্দোলনের কারণ। তাঁদের প্রধান দাবিগুলি হল —
রেট্রোস্পেক্টিভ এফেক্ট কার্যকর করে টেট শর্ত প্রত্যাহার করা
প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের চাকরিচ্যুতি রোধ ও অবসরের বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা
সুপ্রিম কোর্টের রায়ের অনিশ্চয়তা দূর করতে রাজ্যের অবিলম্বে কার্যকর পদক্ষেপ
শিক্ষক সমাজের ন্যায়, সম্মান ও জীবিকার সুরক্ষা
গণসমাবেশ শেষে শিক্ষক সংগঠনের প্রতিনিধি দল রাজ্যপাল, প্রাথমিক শিক্ষা পর্ষদ, শিক্ষা দফতর ও রাজ্য সরকারের উদ্দেশে স্মারকলিপি প্রদান করে।
সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, রাজ্য সরকার নীরব, তাদের পাহাড়প্রমাণ নীরবতা। সেই নীরবতা ভঙ্গ করতেই হস্তক্ষেপ চাওয়া হয়েছে রাজ্যপালের। তাঁর আশঙ্কা, এই পরিস্থিতি ঠিক না হলে আগামী দিনে বড় সঙ্কট আসতে চলেছে রাজ্যে।