Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'বাংলায় বারবার এমন ঘটনা কেন ঘটছে? জবাব দিতেই হবে', দুর্গাপুর কাণ্ড নিয়ে রাজ্যপাল বোস

আরজি কর কাণ্ডের পর শোরগোল পড়েছিল গোটা রাজ্য, দেশে। পথে নেমে আন্দোলন করেছিলেন মানুষ। সিস্টেমে অনেক কিছু পরিবর্তন হলেও আখেরে যে কিছুই বদলায়নি তার বড় উদাহরণ এই দুর্গাপুরের ঘটনা।

'বাংলায় বারবার এমন ঘটনা কেন ঘটছে? জবাব দিতেই হবে', দুর্গাপুর কাণ্ড নিয়ে রাজ্যপাল বোস

সিভি আনন্দ বোস

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 October 2025 21:00

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে (Durgapur Incident) তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তো ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose), একই সঙ্গে বড় প্রশ্নও তুলে দিলেন - কেন বাংলায় (West Bengal) বারবার এমন ঘটনা ঘটছে?

আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর শোরগোল পড়েছিল গোটা রাজ্য, দেশে। পথে নেমে আন্দোলন করেছিলেন মানুষ। সিস্টেমে অনেক কিছু পরিবর্তন হলেও আখেরে যে কিছুই বদলায়নি তার বড় উদাহরণ এই দুর্গাপুরের ঘটনা। সেই প্রসঙ্গেই রাজ্যপাল বোসের বক্তব্য - বাংলায় মহিলারা সুরক্ষিত থাকছেন না। কেন বারবার এমন ঘটনা ঘটছে, তার জবাব চাই।

দুর্গাপুরে গেছিলেন রাজ্যপাল। সেখানের চিকিৎসক, নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন বলে তিনি জানিয়েছেন। রাজ্যপালের কথায়, ''রিয়্যালিটি চেক পেয়েছি। নির্যাতিতা, তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের কষ্টটা বোঝার চেষ্টা করেছি। কিন্তু এভাবে চলতে পারে না। সাম্প্রতিক অতীতে বারংবার একই ধরনের ঘটনা ঘটছে। এ জিনিস বন্ধ হওয়া দরকার। সবাইকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে।''

রাজ্যপাল বলছেন, বাংলা এমন জায়গা হওয়া উচিত যাতে মহিলারা সর্বক্ষণ, যে কোনও পরিস্থিতিতে সুরক্ষিত অনুভব করেন। সকলে যেন গর্ব করে বাংলার সুরক্ষা নিয়ে কথা বলতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, বর্তমানের পরিস্থিতি একদমই এমন নয়। তাঁর কড়া বার্তা, প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত নিতে হবে। যাতে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে, তার ব্যবস্থা করতে হবে।

ইতিমধ্যে দুর্গাপুর কাণ্ড নিয়ে ১১ দফা সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) চিঠি পাঠিয়েছে তারা। বলা হয়েছে, নির্যাতিতার বিনামূল্যে এবং সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে। এই মামলাটি ফাস্ট-ট্র্যাক আদালতে (Fast Track Court) শুনানি করতে হবে। নির্যাতিতার বিশেষ পরীক্ষার বন্দোবস্ত করতে হবে। কারণ ট্রমার কারণে তিনি সকলের সঙ্গে পরীক্ষা (Exam) দেওয়ার অবস্থায় নাও থাকতে পারেন। পাশাপাশি জাতীয় মেডিক্যাল কমিশন যাতে দুর্গাপুরের ওই মেডিক্যাল কলেজে দ্রুত পরিদর্শনে যায়, সেই সুপারিশও করেছে তারা।

একই সঙ্গে, হাসপাতালে একটি পুলিশ ফাঁড়ি বা পুলিশ সহায়তা কেন্দ্র বসানোর সুপারিশ করেছে কমিশন। পড়ুয়ারা কে কখন ঢুকছেন, কে বেরিয়ে যাচ্ছেন, তা প্রত্যেক প্রবেশ এবং বাহির পথে নথিবদ্ধ করার কথা বলা হয়েছে। হাসপাতাল (Hospital) চত্বরে কোথায় কোথায় সিসি ক্যামেরা রয়েছে, তার মধ্যে কতগুলি কাজ করে, তারও একটি বিস্তারিত রিপোর্ট এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ক্যাম্পাসে পর্যাপ্ত খাবারের দোকান এবং অন্য সুযোগসুবিধা নিশ্চিত করার পরামর্শও দিয়েছে তারা।


```