Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইকোপার্ক থানা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যমৃত্যু! বাসের তলায় উদ্ধার রক্তাক্ত দেহ

মহালয়ার রাতে ইকোপার্কের ২ নম্বর গেটের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় ইকো পার্ক থানার পুলিশ আধিকারিক জ্যোতিষ দেবনাথের। জানা গেছে, সাইকেল নিয়ে রুটিন প্যাট্রোলিংয়ে বেরিয়েছিলেন পুলিশ কর্মী

ইকোপার্ক থানা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যমৃত্যু! বাসের তলায় উদ্ধার রক্তাক্ত দেহ

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ (Deadbody Recovered from Eco Park)। সোমবার সকালে ইকোপার্ক থানায় ১১ নম্বর ট্যাঙ্কের কাছে একটি বাসের তলায় দেহ পড়েছিল। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

কীভাবে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় শ্রমিকদের আস্তানায় গত কয়েকদিন ধরে মোবাইল ও দামী সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনার সঙ্গে যুবকের মৃত্যুর কোনওভাবে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে।

এদিকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, দেহটি এলাকার কারও নয়। তাঁকে কেউ চিনতে পারছে না। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে খুনের পর দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে। যদিও দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

মহালয়ার রাতে ইকোপার্কের ২ নম্বর গেটের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় ইকো পার্ক থানার পুলিশ আধিকারিক জ্যোতিষ দেবনাথের। জানা গেছে, সাইকেল নিয়ে রুটিন প্যাট্রোলিংয়ে বেরিয়েছিলেন পুলিশ কর্মী, তাঁর সঙ্গে ছিলেন আরও একজন। হঠাৎ একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের ধাক্কা মারে।

জ্যোতিষ দেবনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরেক আধিকারিক।

গাড়িটি দুই পুলিশকর্মীকে মেরে ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ায় এখনও পর্যন্ত সেটির কিনারা করা সম্ভব হয়নি। তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে।

অন্যদিকে, সোমবার সকালেই গার্ডেনরিচের ডিসি অফিস থেকে ৫০ মিটার দূরে এক অজ্ঞাতপরিচয়ের যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় গুলি লেগেছে। দেহের পাশেই পড়েছিল রিভলভার। ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ।   


```