Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

'গড়েপিটে নেব বলে তুলে এনেছিলাম', ফুটপাত থেকে কিশোরীকে অপহরণের দাবি ওড়ালেন অধ্যাপিকা

অপহৃত নাবালিকা দমদম মেট্রো স্টেশন সংলগ্ন চাতালপাড়ার বাসিন্দা। গত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। পরিবার খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সিঁথি থানায় নিখোঁজ ডায়েরি করেন।

'গড়েপিটে নেব বলে তুলে এনেছিলাম', ফুটপাত থেকে কিশোরীকে অপহরণের দাবি ওড়ালেন অধ্যাপিকা

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 12:51

দ্য ওয়াক ব্যুরো: গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের (Dinabandhu Andrews College) ভৌতবিজ্ঞানের শিক্ষিকা (Professor Kidnapper) গ্রেফতার (Arrest)। জানা গিয়েছে, অরুণিমা চন্দ নামে ওই অধ্যাপককে কিশোরীকে অপহরণের (Minor Girl Kidnapped) অভিযোগে সোমবার পাকড়াও করেছে সিঁথি থানার (Sinthi Police) পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, এমন অভিযোগ একজন অধ্যাপিকার বিরুদ্ধে ওঠায় তাঁরাও বিস্মিত। কী কারণে তিনি এই কাজে জড়ালেন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুধু অধ্যাপিকাই নন, তাঁর মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরী এবং ভাই অনুপভা চন্দকেও আটক করা হয়েছে। কসবা থানার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে সোমবারই আদালতে পেশ করা হবে।

অপহৃত নাবালিকা দমদম মেট্রো স্টেশন সংলগ্ন চাতালপাড়ার বাসিন্দা। গত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। পরিবার খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সিঁথি থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। আর তাতেই ধরা পড়ে পুরো ঘটনার চিত্র।

তদন্তে উঠে আসে, অরুণিমার মেয়ে অনুষ্কা ডাব খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে অপহরণ করে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অধ্যাপিকা স্বয়ং। কিন্তু তাঁকে আটকানোর কোনও চেষ্টা করেননি। পরবর্তী ফুটেজে দেখা যায়, তিন অভিযুক্ত মেট্রোয় চাপিয়ে গড়িয়ার বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে আটকে রাখেন।

অবশেষে সোমবার সকালে পুলিশের অভিযানে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। সঙ্গে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশের হাতে ধরা পড়ে অরুণিমা চন্দের দাবি, তিনি ফুটপাতের শিশুদের ভালভাবে বড় করার জন্য নিজের কাছে আসেন। বলেন, 'গড়েপিটে নেব বলে তুলে এনেছিলাম'। একই কারণে সিঁথির বছর পাঁচেকের শিশুকেও নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। তাকে তিনি বন্দি করে রাখেননি, অত্যাচারও করেননি। শিশুর ভবিষ্যতের কথা ভেবেই নিয়ে এসেছিলেন। কিন্তু তাঁর এসব দাবি সত্যতা কতটা, তা খতিয়ে দেখছে পুলিশ। 


```