Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

মহালয়ার রাতে ইকো পার্কের কাছে পুলিশ কর্মীকে পিষে দিল বেপরোয়া গতির গাড়ি, আহত আরও এক

মহালয়ার রাতে ইকো পার্কের কাছে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় পুলিশ কর্মীর মৃত্যু, আহত আরও এক। ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউন এলাকায়।

মহালয়ার রাতে ইকো পার্কের কাছে পুলিশ কর্মীকে পিষে দিল বেপরোয়া গতির গাড়ি, আহত আরও এক

দুর্ঘটনাস্থানের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 22 September 2025 07:20

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আলোয় ছয়লাপ চারিদিক। মহালয়া বলে কথা। লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। দুগ্গা দুগ্গা রব শহরজুড়ে। রাতের শহরে যাতে কারও কোনও বিপদ না হয়, সকলে নিরাপদ থাকে, তা নিশ্চিত করতে রুটিন প্যাট্রোলিংয়ে বেরিয়েছিলেন ইকো পার্ক থানার পুলিশ আধিকারিক জ্যোতিষ দেবনাথ।

সাইকেলে করে চেনা পরিচিত রাস্তাতেই টহল দিচ্ছিলেন। ইকো পার্কের ২ নম্বর গেটের কাছে সার্ভিস লেনে তাঁকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি গাড়ি। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়ে যান তিনি। পা থেকে ছিটকে যায় জুতো, হাতে থাকা জিনিসপত্র।

তাঁর সঙ্গে রবিবার রাতে আরও এক আধিকারিকও ছিলেন। গাড়িটি তাঁকেও মারে। স্থানীয়রা আওয়াজ পেয়ে দ্রুত তাঁদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ইকো পার্ক থানার কনস্টেবল জ্যোতিষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরেক আধিকারিকের চিকিৎসা চলছে।

গাড়িটি দুই পুলিশকর্মীকে মেরে ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ায় এখনও পর্যন্ত সেটির কিনারা করা সম্ভব হয়নি। তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে।

পুজোয় বেপরোয়া গতির জেরে একাদিক দুর্ঘটনা প্রতি বছর দেখা যায়। সেফ ড্রাইভ সেভ লাইভের শহরজুড়ে বিজ্ঞাপনও কাজে আসে না। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা তাই লাফিয়ে প্রতি বছরই বাড়ে।

কিন্তু এভাবে শহরের নিরাপত্তাপ্রদানকারীদেরও যদি নিরাপত্তা না থাকে, তাহলে তা বড় প্রশ্ন তুলে দেয়। এই ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। 


```