Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাসক নেতার 'দাদাগিরি!' মালদহে পুলিশকে বেল্ট দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল, এলোপাথাড়ি মারের অভিযোগ

ফের প্রকাশ্যে তৃণমূল নেতার 'দাদাগিরি'! মালদহের চাঁচলে পুলিশকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে। এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি মূল অভিযুক্ত শাসক নেতা জয়ন্ত দাস।  

শাসক নেতার 'দাদাগিরি!' মালদহে পুলিশকে বেল্ট দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল, এলোপাথাড়ি মারের অভিযোগ

মালদহে আক্রান্ত পুলিশ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 August 2025 15:07

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ফের আক্রান্ত পুলিশ! মালদহের চাঁচলে (Malda Police Attacked) পুলিশকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে। এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি মূল অভিযুক্ত শাসক নেতা জয়ন্ত দাস।  

জানা যায়, চাঁচলে বিজেপির (BJP) দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। সেই থেকে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে গিয়েছিলেন এএসআই সমীর সিনহা। অভিযোগ, হঠাৎ করেই  স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত দাস (Jayanta Das) ঘটনাস্থলে যান। কোমরের বেল্ট খুলে পুলিশকে শাসাতে থাকেন তিনি। এরপরই আরও কয়েকজন সমীর সিনহার ওপর হামলা চালায়।

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, এএসআই সমীর সিনহাকে বেল্ট দিয়ে মারা হচ্ছে, এমনকি কয়েকজন পাথর নিয়ে তাঁর দিকে তেড়ে যায় বলেও অভিযোগ। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত দাস এখনও পলাতক। 

কয়েকদিন আগেই মালদহে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানেও সালিশি সভায় আক্রান্ত হয় পুলিশ।

মালদহে এক তরুণীকে হেনস্থার অভিযোগ ওঠে। এরপরই অভিযুক্ত তরুণকে পাকড়াও করে সালিশি সভা বসায় স্থানীয় এক তৃণমূল নেতা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, তৃণমূল নেতার উস্কানিতে গ্রামবাসীদের একাংশ পুলিশের ওপর হামলা চালায়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 


```