Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আরজি কর কাণ্ডের তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র (KMC Deputy Mayor) অতীন ঘোষের (Atin Ghosh) বাড়িতে সিবিআই (CBI)।

আরজি কর কাণ্ডের তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

অতীন ঘোষের বাড়িতে সিবিআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 August 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র (KMC Deputy Mayor) অতীন ঘোষের (Atin Ghosh) বাড়িতে সিবিআই (CBI)। গত শনিবার, তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের (Sudipta Roy) সিঁথির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর শুক্রবার ২টো ১৫ নাগাদ অতীন ঘোষের বাড়িতে গেল সিবিআই।

চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ। হাসপাতালের বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ নয়ছয়ের অভিযোগে তদন্ত শুরু করে সিবিআই। এই মামলায় গ্রেফতার হয়ে এখনও জেলে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এ যাবৎ দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতা অতীন ঘোষের নামও উঠে আসছিল। সেই সূত্রেই শুক্রবার দুপুরে অতীনের শ্যামবাজারের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, আগেই সিবিআই-এর তরফে অতীনকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠানো হয়েছিল। নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেওয়ার পরই এদিন তাঁর বাড়িতে হাজির হন সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। তাঁদের মধ্যে আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসারও ছিলেন। কিছুদিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সিবিআই গেল অতীনের বাড়িতেও। প্রসঙ্গত, সন্দীপ ঘোষ-সহ পাঁচজনের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জগঠন করেছে সিবিআই। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে আলিপুর আদালতে।

গত বছরের ৯ অগস্ট আরজি করের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। তবে আর্থিক দুর্নীতি মামলাটি এখনও চলছে। একই সঙ্গে ধর্ষণ-খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও তদন্ত চালাচ্ছে সিবিআই।

ঘটনার পর শহরজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। ১৪ অগস্ট রাতদখল কর্মসূচির সময়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুরও হয়। সেই সময়েও বিরোধীরা সরাসরি আঙুল তোলে অতীনের দিকে। ওই ভাঙচুর মামলার তদন্তভার রয়েছে কলকাতা পুলিশের হাতে।


```