Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আরজি করে দুর্নীতি: শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে সিবিআই হানা

অনেকদিন থেকেই সিবিআইয়ের আতশকাচের তলায় রয়েছে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। গত বছর সেপ্টেম্বর মাসেও সিবিআইয়ের অপরাধদমন শাখার আধিকারিকেরা তাঁর এই সিঁথির বাড়িতে তল্লাশি চালায়।

আরজি করে দুর্নীতি: শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে সিবিআই হানা

সুদীপ্ত রায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 August 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর (RG Kar Case) মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতি-কাণ্ডে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে (Sudipta Roy) জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। শনিবার দুপুরে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই অফিসার সুদীপ্তের সিঁথির বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তৃণমূল বিধায়ক এই মুহূর্তে বাড়িতে নেই বলে খবর। তিনি ফিরলেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত। আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর সুদীপ্তকে সরিয়ে দিয়ে আনা হয়েছিল শান্তনু সেনকে।

অনেকদিন থেকেই সিবিআইয়ের আতশকাচের তলায় রয়েছে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। গত বছর সেপ্টেম্বর মাসেও সিবিআইয়ের অপরাধদমন শাখার আধিকারিকেরা তাঁর এই সিঁথির বাড়িতে তল্লাশি চালায়।

সেই সময়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে, আরজি কর হাসপাতালের যন্ত্রপাতি নিজের নার্সিংহোমে নিয়ে গিয়েছেন সুদীপ্ত। এই প্রসঙ্গে শ্রীরামপুরের বিধায়ক তখন জানান, ১৯৮৪ সালে তিনি নার্সিংহোম তৈরি করেন। বাম আমলে তিলে তিলে সেটিকে দাঁড় করিয়েছেন। যে কেউ তাঁর নার্সিংহোমে গিয়ে যাচাই করতে পারেন, তাতেই প্রমাণ হবে তিনি আদৌ কিছু করেছেন কিনা।

গত বছর, ৯ অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সে রাতেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে পুলিশ গ্রেফতার করেছিল। ওই দিনই আরজি কর হাসপাতালে গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত।


```