Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কলকাতায় জোড়া পথদুর্ঘটনা, ইএম বাইপাসে মৃত এক বাইক আরোহী, রেড রোডে আহত ৩

কলকাতায় কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে গেল দু’টি পথদুর্ঘটনা। ইএম বাইপাসে বেপরোয়া গতির কারণে মারা গেলেন এক বাইক আরোহী। অন্য দিকে, রেড রোডে বিলাসবহুল গাড়ি বিদ্যুতের খুঁটি ও গাছে ধাক্কা মেরে আহত হলেন বাবা-ছেলে।

কলকাতায় জোড়া পথদুর্ঘটনা, ইএম বাইপাসে মৃত এক বাইক আরোহী, রেড রোডে আহত ৩

রেড রোডের দুর্ঘটনা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 10 December 2025 10:19

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় জোড়া পথদুর্ঘটনা (Road Accident)। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে (EM Bypass) বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। অন্য দিকে বুধবার সকালে রেড রোডে (Red Road) একটি গাড়ি ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি (Electric Pole) ও রাস্তার গাছে (Tree), জখম হন গাড়িতে থাকা দু’জন এবং গুরুতর আহত এক পথচারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ২টো নাগাদ কালিকাপুরের কাছে ইএম বাইপাসে পথদুর্ঘটনায় মৃত্যু হয় অলোকেশ হালদার নামে এক যুবকের। অলোকেশ বাইকে (Motorbike) করে ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের গতি ছিল তুলনামূলকভাবে বেশি (Overspeeding)। সিংহবাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে জোরে ধাক্কা মারেন তিনি। ধাক্কার পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে (Road Divider) গিয়ে ঠেকে। ছিটকে রাস্তায় পড়ে যান অলোকেশ।

রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত এমআর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি এবং মাথায় হেলমেট (Helmet) না থাকার কারণেই গুরুতর চোট লাগে অলোকেশের। আর সেটাই তাঁর মৃত্যুর কারণ।

এদিকে বুধবার সকালে রেড রোডে ঘটে আরও একটি গাড়ি দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, উচ্চগতিতে চলতে থাকা একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। তার পরে কিছুটা দূরে গিয়ে একটি গাছেও ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

গাড়ির ভিতরে থাকা দু’জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে। গাড়িটির ধাক্কায় এক পথচারীও (Pedestrian) আহত হয়েছেন।

দুই ঘটনাতেই অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে চালানোকে (Rash Driving) প্রাথমিক কারণ হিসেবে ধরছে পুলিশ। দুর্ঘটনাস্থলের সিসিটিভি (CCTV Footage) পরীক্ষা করা হচ্ছে এবং দুই ক্ষেত্রেই পৃথক মামলা রুজু হয়েছে।


```