ওয়ালিবহাল মহলের মতে, উত্তর কলকাতার এই নামী কলেজের অধ্যাপক সংসদ নির্বাচনে বামেদের পরাজয় নজির হয়ে রইল। কেন শিক্ষকেরা মুখ ফিরিয়ে নিলেন তা নিয়ে বাম মহলে চর্চা শুরু হয়েছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 July 2025 23:44
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার অন্যতম নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জয়পুরিয়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য, প্রাণীবিদ্যা বিভাগের কৃতী অধ্যাপক ড. অর্পিতা রক্ষিত। জয়পুরিয়া কলেজের শিক্ষক পরিষদ দীর্ঘদিন যাবত বাম-সমর্থিত অধ্যাপক সংগঠনের দখলে ছিল। এবার তাদের হাত থেকে সংসদের সম্পাদক পদটি নির্বাচনের মাধ্যমে ছিনিয়ে নিলেন অর্পিতা।
ড. অর্পিতা বলেছেন, এই জয় কলেজের গোটা শিক্ষক সম্প্রদায়ের এবং ভবিষ্যতে কোনও রং না দেখে, দলনিরপেক্ষভাবে তিনি ও তাঁর সহকর্মীরা একসঙ্গে কলেজ ও অধ্যাপকদের স্বার্থে লড়াই করবেন|
ওয়ালিবহাল মহলের মতে, উত্তর কলকাতার এই নামী কলেজের অধ্যাপক সংসদ নির্বাচনে বামেদের পরাজয় নজির হয়ে রইল। কেন শিক্ষকেরা মুখ ফিরিয়ে নিলেন তা নিয়ে বাম মহলে চর্চা শুরু হয়েছে।