সপ্তাহান্ত এলেই যেন ট্রেন দুর্ভোগ! এবারও তার ব্যতিক্রম নয়।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 25 July 2025 23:26
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্ত এলেই যেন ট্রেন দুর্ভোগ! এবারও তার ব্যতিক্রম নয়।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৬ ও ২৭ জুলাই দমদম জংশনে (, Dumdum Junction) জরুরি কাজের জন্য বাতিল করা হচ্ছে শিয়ালদহ শাখার (Sealdah Division) একাধিক লোকাল ট্রেন (Local Trains Cancelled)। সেই সঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে।
বাতিল হওয়া লোকাল ট্রেনগুলির তালিকায় রয়েছে ডানকুনি, বারাসাত, দত্তপুকুর, হাবড়া এবং বনগাঁ শাখার একাধিক ট্রেন। শুধু তাই নয়, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনকেও এই সময় ঘুরপথে চালানো হবে।
রেলের দাবি, দমদম জংশনে প্রায় সাত ঘণ্টা ধরে চলবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ভবিষ্যতের সুবিধার জন্য এই সাময়িক সমস্যা বলে জানিয়েছে পূর্ব রেল। তবে যাত্রীদের মতে, প্রায় প্রতি সপ্তাহান্তেই লোকাল বাতিল যেন রুটিনে পরিণত হয়েছে।
বাতিল লোকাল ট্রেনের তালিকা:
২৬ জুলাই: আপ 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল, ডাউন 32252 ডানকুনি-শিয়ালদহ লোকাল।
২৭ জুলাই: আপ/ডাউন 33653/33654 শিয়ালদহ-হাবড়া, ডাউন 33612 শিয়ালদহ-দত্তপুকুর, আপ/ডাউন 33817/33824 শিয়ালদহ-বনগাঁ, আপ/ডাউন 33431/33432 শিয়ালদহ-বারাসাত, আপ 32211, 32213, 32215, 32217, 32219 শিয়ালদহ-ডানকুনি এবং ডাউন 32212, 32214, 32216, 32218, 32220 ডানকুনি-শিয়ালদহ।
রেল সূত্রে খবর, পরিবর্তিত সময়সূচির তালিকা আগেই জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে। তবুও যাত্রীদের গন্তব্যে যাওয়ার আগে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।