Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নেত্রীর কথায় কালো শাড়িতে তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় শশী-চন্দ্রিমারা

শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো নেত্রীদের নেতৃত্বে থালা-বাসন, হাতা-খুন্তি বাজিয়ে ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশ কাঁপিয়ে তুলল তৃণমূলের নারী বাহিনী (Mamata Banerjee Dharna Mancha)।

নেত্রীর কথায় কালো শাড়িতে তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় শশী-চন্দ্রিমারা

কালো শাড়ি পরে প্রতিবাদ তৃণমূলের মহিলা বাহিনীর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 March 2026 13:49

দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের (Gas Price Hike) আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে রবিবার পথে নামলেন মহিলারা। নেত্রীর নির্দেশ মেনে মিছিলের সাজে ফিরল ‘কালো শাড়ি’। শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো নেত্রীদের নেতৃত্বে থালা-বাসন, হাতা-খুন্তি বাজিয়ে ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশ কাঁপিয়ে তুলল তৃণমূলের নারী বাহিনী (Mamata Banerjee Dharna Mancha)।

আইনজীবীদের ঢঙে ‘কালো’ সাজ

শনিবারই ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন, আইনজীবীরা যেমন বিচারের আশায় কালো কোট পরে আদালতে যান, তেমনই মহিলারা যেন কালো শাড়ি পরে এই ‘অবিচার’-এর প্রতিবাদ জানান। সেই ডাকে সাড়া দিয়ে সুবোধ মল্লিক স্কোয়্যারে মিছিলে যোগ দিতে আসা মহিলাদের বড় অংশকেই কালো পোশাকে দেখা যায়। প্রতীকী সিলিন্ডার হাতে নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রতিবাদে শামিল হন। যদিও তিনি নিজে প্রথাগত সাদা শাড়িই পরেছিলেন।

‘গ্যাস নাই, রান্না নাই’

কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “শুক্রবারই গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছে। তিন দিন আগে বেড়েছে ৪৯ টাকা। ছোট সিলিন্ডার হাজার টাকা ছাড়িয়েছে। এখন ২১ দিন আগে বুক না করলে গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস না থাকলে কি মাথা খেয়ে থাকবেন?” আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তাঁর স্লোগান ছিল— “গ্যাস নাই, রান্না নাই, খাবার নাই!”

বিশেষজ্ঞদের মতে, আরব দুনিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণেই জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বাড়ছে। এই ইস্যুতেই মোদী সরকারকে বিঁধে মমতা প্রশ্ন তোলেন, এই পরিস্থিতির কথা কেন আগে ভাবেনি কেন্দ্র? তাঁর কথায়, “এগুলো কি আগে ভাবা উচিত ছিল না? আমি ওদের (বিজেপি নেতাদের) বেনামি কমরেড বলি।”

লড়াই ভোটার তালিকা নিয়েও

গ্যাসের দামের পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম কাটার ইস্যুকেও এই প্রতিবাদের সঙ্গে জুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। সংখ্যালঘু, জনজাতি, তফশিলি বা রাজবংশী— যাঁদেরই নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের হয়ে বিচার চেয়ে মা-বোনেদের লড়াই জারি রাখার ডাক দিয়েছেন তিনি। মিছিলের পুরো পরিকল্পনা ও সময়ের দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর।


```