Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নতুন বছরে সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাবেন অভিষেক, ঘোষণা SIR শুনানির প্রথম দিনেই

বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে দীর্ঘ কর্মসূচি ঘোষণা করে দিলেন তিনি। এমাসের ৩১ তারিখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন অভিষেক।

নতুন বছরে সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাবেন অভিষেক, ঘোষণা SIR শুনানির প্রথম দিনেই

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 December 2025 21:40

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর শুনানি পর্বের প্রথম দিনেই সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনকে  নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on ECI)। আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে দীর্ঘ কর্মসূচি ঘোষণা করে দিলেন তিনি। এমাসের ৩১ তারিখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন অভিষেক। পাশাপাশি নতুন বছরের শুরুতেই নতুন কর্মসূচি চলবে তৃণমূলের (TMC)। একথাও জানালেন তৃণমূলের সাংসদ।

শনিবারের সাংবাদিক বৈঠকে দিল্লিতে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, "আগামী ৩১ তারিখ জ্ঞানেশ কুমার আমাদের সময় দিয়েছেন। আমরা গিয়ে লিস্ট চাইব। না পেলে কমিশন ঘেরাও হবে।"  

 

এদিনের অভিষেক আরও বলেন, "২ জানুয়ারি থেকে একটা কর্মসূচি শুরু করছি। গত ১৫ বছরের সরকারের কাজের খতিয়ান তুলে ধরব। রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাব।" একইসঙ্গে এসআইআর বিরোধিতায় সুর চড়িয়ে বলেন, "বাংলা দখল করতে ভোটার তালিকা থেকে চক্রান্ত করে অনেককে বাদ দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় নামব।"  

শুক্রবার দলের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেছিলেন অভিষেক। সেখানে আগামী দিনের রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর ইঙ্গিত, ২০২৬-ই হবে বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতিপর্ব, “২০২৯-এর ভীত গড়ে উঠবে ২০২৬-এ।”

সম্প্রতি বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর মন্তব্য টেনে অভিষেকের কটাক্ষ, “সভা থেকে বলে গেছেন, 'বাঁচতে চাই, বিজেপি তাই'। এই চার শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচাতে চাই মানে, মারতে চাই। আমাদের বলতে হবে, 'বাঁচতে চাই, তাই বিজেপি বাই'। তাঁর দাবি, মোদীর কথার মধ্যেই ছিল ‘আত্মসমর্পণের হুঁশিয়ারি’— “বিজেপিতে যোগ দাও, তা না হলে রেহাই নেই।”

এরপরই আত্মবিশ্বাসী সুরে কর্মীদের উদ্দেশে অভিষেক বার্তা দেন, “আক্রমণ হোক, চাপ আসুক — মা-মাটি-মানুষের সরকারই জিতবে।” বৈঠকের মঞ্চেই তিনি কার্যত ছাব্বিশের ভোটের স্লোগান বেঁধে দেন, “মানবে না হার, মা-মাটি-মানুষের সরকার আবার।”

এদিন 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস'-এর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, "যতই করো হামলা, আবার জিতবে বাংলা। (Jotoi Koro Hamla, ABAR JITBE BANGLA)'

তৃণমূলের কথায়, 'এটি বাংলার মানুষের দীর্ঘদিনের অভিমান, রাগ, বঞ্চনা আর অপমানের প্রতীক। যারা বারবার বাংলার অস্তিত্ব, সংস্কৃতি ও গণতান্ত্রিক মানসিকতাকে আঘাত করেছে, সেই বাংলা বিরোধী জমিদারদের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জনকে তুলে ধরে এই বার্তা।" তৃণমূলের স্পষ্ট বার্তা, 'বাংলা নিজের মর্যাদার লড়াই নিজেই জিতবে।'


```