পানের স্বাদে রফির সুর। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ব্যস্ত একটি রাস্তা। পাশ দিয়ে গেলেই কানে আসে মুহম্মদ রফির গান। তবে একদিন দুদিন নয়।

পানের স্বাদে রফির সুর
শেষ আপডেট: 25 June 2025 16:29
পানের স্বাদে রফির সুর। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ব্যস্ত একটি রাস্তা। পাশ দিয়ে গেলেই কানে আসে মুহম্মদ রফির গান। তবে একদিন দুদিন নয়। রোজ সকাল থেকে রাত টানা বাজতে থাকে রফি সাহেবের গান।
"লিখে জো খত তুঝ
বো তেরী যাদ মৈং
হজ়ারোং রংগ ক
নজ়ারে বন গয" ( গুগল থেকে কপি করেছি )
একদিনও বিরাম নেই। সুন্দর গান সুন্দর পান - দোকানটির নাম। এই দোকানেই রোজ বেঁচে উঠছেন কিংবদন্তি গায়ক রফি। অদ্ভুত লক্ষ্য করার বিষয় মুহম্মদ রফির একটি গানও এখানে বাদ নেই। সমস্ত গান রয়েছে এই দোকানে মালিকের কাছে। যে গানওয়ালার হাত ধরে বছরের পর বছর ধরে মুহম্মদ রফির গান বাজছে, তিনি তার বাবার হাত ধরেই এই পেশা ধরে রেখেছেন। বাবা মণিরউদ্দিনের হাত ধরে এগিয়েছেন তিনি।
দ্যা ওয়ালের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান, এই দোকানের বয়স ৩৫ বছরেরও বেশি। দোকানে শুরু থেকেই বাজছে মুহম্মদ রফির গান। দ্যা ওয়ালের বিশেষ সাক্ষাৎকার তিনি জানান , কিংবদন্তি গায়ক মুহম্মদ রফির গুনমুগ্ধ ভক্ত ছিলেন তার বাবা। বাবার দৌলতেই রফি প্রেম ছড়িয়ে পরে ছেলের মধ্যেও। তিনি জানান, তার বাবা যখন বেঁচে ছিলেন, তখন বহু বড় বড় গায়ক তাদের পানের দোকানে এসে পান খেয়ে গিয়েছেন। এমনকি মুহম্মদ রফির তিনিও তার বাবার সম্পর্কে শুনেছিলেন নিজের ছেলের কাছে। তিনি জানান তাদের এই দোকান সম্পর্কে মুহম্মদ রফির ছেলে খোদ মুহম্মদ রফির কাছে গল্প করেন। কলকাতার এক ছোট্ট দোকানে দিন রাত রফি সাহেবের গান বাজছে এই কথা সারা দেশে ছড়িয়ে পড়ে।
রাস্তায় চলাচল করা মানুষেরাও এই দোকানে ভিড় জমায় মুহম্মদ রফির সুর শুনতে। এই দোকানে শুধু পান নয় একই সাথে মশলা, কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছুই পাওয়া যায়। তবে পানের বিষয়টা বেশ আলাদা। নানা রকমের মশলা দিয়ে সাজানো পান এই দোকানের কাস্টমারদের বেশ প্রিয়। সেই টানেই প্রতিদিন পঞ্চাশ থেকে ১০০ জন লোক আসে এই দোকানে। এই দোকানে এল পানের সাথে সাথে মুহম্মদ রফির গানও শোনা হয়ে যায় তাদের।
তবে যেতে যেতে দিন জানান, মুহম্মদ রফির তার কাছে এখনও জীবন্ত কিংবদন্তি। যতদিন পারবেন তিনি এভাবেই গান চালিয়ে যাবেন। সুরে সুরে গানে গানে ছড়িয়ে দিতে চান মুহম্মদ রফির গানের নির্যাস।